সর্ব্বদা ভগবানের শরণ করিতে করিতে চিত্ত শোধন হইয়া দিব্যচক্ষুর বিকাশ হয়,পরে ভগবানের স্বরূপ দর্শন আর এই ভ্রান্তিমূলক
সংসার বন্ধন জন্ম মৃত্যু সুখ দুঃখাদি থাকে না।
এই জন্যই ভগবানকে দয়াময় বলিয়া বেদে প্রকাশ
করিয়াছে।(১/২৯৭)।
ত্যাগং, সত্যং, শৌচ, দয়া পরস্পর উদয় হইতেই হয়, অতএব সর্ব্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে, অর্থাৎ ঐশ্বর্য্যশালীর প্রয়োজন। ক্ষেম, স্থৈর্য্য, আরোগ্য, ঐশ্বর্য্য অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা; সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, পরেই স্থৈর্য্য(স্থির) হয়, স্থির হইলেই আরোগ্য হয় অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না। পরেই কোন অভাব না থাকিলেই ঐশ্বর্য্য হয়, পরেই ত্যাগ হয়।
.
বেদবাণী প্রথম খণ্ড - ৪নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব

বেদবাণী ১ম খন্ড
সংসার মায়াময় ভ্রান্তিজনক, যাহা কিছু বোধ করা যায় তাহা সকলি ইন্দ্রিয়জাল মাত্র। মনের দ্বারা যাহা লব্ধ হয় সকলই ইন্দ্রিয় ভোগ মাত্র। ইহার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিকভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তাহা সকলই ভ্রম, অতএব মনের আহরিত বস্তুর জন্য পিপাসিত হইতে নাই। জগতে যাহা কিছু অনুভত হয় সকলই ইন্দ্রিয় জানিবেন, ইহাই কেবল সুখ দুঃখ ফল প্রসার করিয়া জীবদ্দশাকে চক্রের ন্যায় ভ্রমন করাইয়া লয়। সর্বদাই পতিব্রতাচরণ করিয়া গুরোপদিষ্ট কর্ম্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবেন। লাভ লোকসান, সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্ম্মে মজিয়া থকিতে চেষ্টা করিবেন। উদ্ধার গুরু পদেই করিবে। ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে পতিব্রত ধর্ম্ম অভিচারী হইয়া সত্ত্বায় মলিনত্ব ঘটে। "২৫ নং পত্রাংশ"
কেবল নাম করিবে। নামেই সকল অবস্থা স্থির করিয়া নিবে। চিন্তা করিবে না।
বেদবানী প্রথম খন্ড-১/২৭৮
.........................................................
সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত প্রারব্ধ ভোগদণ্ড ক্ষয় করিতে হয়। ভোগ মোক্ষ হইলেই জীবন দশা প্রাকার মুক্ত হইয়া মানবত্ব চলিয়া যায়। ব্রজবাসী যোগে নিত্য সেবাধিকারীর শক্তির সাহায্যে নিত্যসেবার যোগ লাভ করিতে পারিবেন। যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া মন বুদ্ধিকে চঞ্চল করে তাহা ক্রমশঃ সহিষ্ণুতা শক্তির আবরণ করিয়া অভ্যাসবশে রাখিতে চেষ্টা করিবেন, বিফলতা থাকিবে না। মনের শান্তি সুখাদি যাহা যোগদান করেন সকলি অনিত্য, অস্থায়ী, ভ্রান্তিমাত্র জানিবেন। সর্ব্বদা কেবল পতিগত হইয়া
তাহারই উন্মুখ পৃষ্ঠভঙ্গ বর্জ্জিত হওয়াই জীবের পরম ধর্ম্ম।
:::
বেদবাণী প্রথম খণ্ড - ৩৩নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব
পাপ পূণ্য দ্বারা জীবের আরোগ্য অনারোগ্যতা ঘটে না। প্রারব্ধজনিত নিয়ম অনিময়তা বশতঃই জীবের শরীরে ভোগ হয়। পূর্ব্বকৃত পাপহরণ হইলেও দৈহিক ভোগের নিবর্ত্তন হয় না। সংসারই পরম ধর্ম্ম,সত্যই পরমানন্দ আশ্রয়। অতএব নিরপেক্ষ-ভাবে পরমানন্দ লাভ করিয়া জীব দ্বন্দ্ব হইতে মুক্ত হইয়া থাকে। পূর্ব্বজন্মার্জ্জিত পূর্ব্ব অবস্থার্জ্জিত [?] যাহা পাপ ঘটিয়াছিল তাহাই হরণ হইয়াছে। দৈহিক প্রারব্ধকৃত সুখদুঃখাদি ভোগের দণ্ড ভিন্ন হরণ ত হইতে পারে না, তাহার অনেক প্রমাণ দেবাদি বেদপুরাণে প্রকাশ আছে।
কোন মন্তব্য নেই: