Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন , অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ?

 ইভাবে অতিবাহিত হইতে হইতে ১৯৮৪ ইং সাল



আসিয়া পড়িল । ঐ বৎসর দোলের দিন এখনকার ( বিলোনীয়া ) রামঠাকুর স্মৃতি মন্দিরে ( শ্রীরাম নিবাসে ) কৈবল্যনাথ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দোপাধ্যায় এখানে শুভাগমন করিলেন । অধিবাসের দিন বৈকালে তিনি আমার বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ শ্রবণ করিলেন । তারপর রাত্রিতে আমাকে এই সকল বিষয় লিখিবার জন্য বলিলেন । কিছুটা লেখার পর অত্যন্ত অসুস্থ হইয়া শয্যাশায়ী হইয়া পড়িলাম । ঐ সময় মহা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটিল । চৈত্রমাসের শেষভাগে একদিন দ্বিপ্রহরে অপরিচিত এক ভদ্রলোক সোজাসুজি আমার কোঠায় আসিয়া আমার খাটের পাশে দাঁড়াইলেন । তাঁহার চেহারা ও পোশাক -পরিচ্ছদ রাজপুত্রের মত । একটু পরে আমার বিছানায় বাসিয়া আমাকে বলিলেন - - "-দাদা ভাই আপনার ভেতর ঠাকুরের বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখে পরিবার পরিজনদের কষ্ট দিচ্ছেন কেন , বলুন তো ? " আমি চমকিত হইয়া বলিলাম , আপনার সঙ্গে আমার পরিচয়ও নাই । আপনি কি করে জানলেন , আমি ঐশ্বর্য লুকিয়ে রেখেছি এবং সেই ঐশ্বর্য কি বলুন । তিনি হাসিয়া জবাব দিলেন , " আমি যে কোন ভাবেই হোক , জানি বলেই বলছি " । " তাঁর কথা বিন্দুবিসর্গ বাদ না দিয়া লিপিবদ্ধ করবেন , কথা দিন "। তিনি আরও বললেন -- " আপনার লেখাটা দয়া করে একটু দেখতে দেবেন ?" আমি বিষ্ময়ের উপর বিষ্ময়ে অভিভূত হইয়া আমার বিছানার তলা হইতে খাতাটি দিলাম । তিনি কিছু অংশ পাঠ করিয়া বলিলেন -- " বা: বা: , যেমন হাতের লেখা ,তেমনি ভাষা , তেমনি বিষয়বস্তু " । আমি বলিলাম , বিষয়বস্তুর স্মৃতিচারণ করতে করতে স্মৃতির অতলে ডুবে যাই । লেখা আর হয়না । তিনি বলিলেন --- " স্মৃতি স্মৃতিতে আছে , থাক " । " লিখতে বসে স্মৃতিচারণ না করে আপনি আপনার নোটবই গুলি দেখে পর্যায়ক্রমে লিখে যান "। " তবেই পারবেন " । জিজ্ঞাসা করিলাম , আমার কাছে নোটবই আছে আপনি জানেন কি ভাবে ? তিনি হাসিয়া উত্তর দিলেন --- " জানবার পথ রয়েছে , দাদা " । " এখন আপনি কথা দিন , আজ থেকে লেখা আরম্ভ করবেন " । আমি কথা দিলাম , লিখব । তখন তিনি আনন্দে বিভোর হইয়া আমাকে জড়াইয়া ধরিয়া বুক পকেট হইতে একটি কলম লইয়া আমাকে দিলেন । আর বলিলেন --- " খাতা ও কালি বৈকালে আপনাকে দিয়ে যাবে " । আমাদের বিশেষ অনুরোধে তিনি একটু সরবত পান করিলেন । তাঁহার নাম, ধাম জিজ্ঞাসা করাতে তিনি বলিলেন --- দাদা-ভাই সম্পর্ক হয়েছে , ওটাই থাক " । আমি বলিলাম , আপনি ছলনায় পটু । আচ্ছা আসুন । মেয়েরা সঙ্গে সঙ্গে বাহির হইয়াও তাঁহাকে দেখিতে পাইল না । বৈকালে একটি ছোট্ট ছেলে একটি খাতা ও এক দোয়াত কালি দিয়া গেল । কলমটি আমার নিকট এখনও স্মৃতিচিন্হ স্বরূপ রাখিয়াছি । অচিরে সম্পূর্ণ সুস্থ হইয়া তাঁহার কথা অনুসারে লেখায় প্রবৃত্ত হইয়া ১৩৯৫ সনের ২রা মাঘ " রামভাই স্মরণে " নামক পুস্তক সমাপ্ত করিলাম । ফনীন্দ্র কুমার মালাকার দ্বারা লিখিত " রামভাই স্মরণে " হইতে । জয়রাম গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন , অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ?



গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন , অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ? গুরু ভাইবোনদের নিকট আমার প্রশ্ন ,   অপরিচিত " রাজপুত্রের " মত ভদ্রলোকটি কে ? Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ০৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.