Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

"কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী

 "কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী

চট্টগ্রাম পাহাড়তলী শ্রীশ্রী কৈবল্যধামের অলৌকিক পরিবেশে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা। প্রভাত চক্রবর্ত্তীর গভীর রাত্রির অভিজ্ঞতা ও শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের দার্শনিক ব্যাখ্যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য আধ্যাত্মিক জগতে।
জানুন দেবকন্যাদের স্নান এবং শ্রী ঠাকুরের সেই কথার গভীর তাৎপর্য।

ভিডিওতে আলোচনা করা বিষয়:

  • কামশ্রীকুণ্ডের রহস্য।
  • দেবকন্যাদের স্নান সম্পর্কে শ্রী ঠাকুরের বাণী।
  • শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের চিন্তা ও প্রভাতবাবুর অভিজ্ঞতা।     

  • শ্রীশ্রীকৈবল্যনাথকে প্রণাম জানাই।

  • চট্টগ্রাম পাহাড়তলী শ্রীশ্রী কৈবল্যধামে প্রভাত চক্রবর্ত্তীর আগমনে শ্যামাচরণ চট্টোপাধ্যায় খুবই আনন্দলাভ করিলেন । একদিন গভীর রাতে সকলেই নিদ্রামগ্ন , কিন্তু প্রভাতবাবুর চোখে ঘুম নাই । গুরু মহিমা চিন্তনে নিমগ্ন তিনি । জ্যোৎ্স্নালোকে চারিদিক প্লাবিত । শ্রীশ্রী কৈবল্যধাম যেন এক অরূপ স্বর্গীয় সুষমায় বিরাজিত । প্রভাতবাবু বাহিরে আসিলেন । সম্মুখে অদূরে পাহাড়ের নিম্নদেশে কামশ্রীকুণ্ড । ছোট্টো জলাশয়ের স্ফটিকের ন্যায় এতই স্বচ্ছ যে কুণ্ডের তলদেশ পর্যন্ত দৃষ্টি চলিয়া যায় । সহসা তাহার দৃষ্টি পড়িল , কতিপয় সুন্দরী রমণী , সেই কুণ্ডস্থিত জলে স্নান অবগাহনে মগ্ন । কেহ স্খলিত বস্ত্রে , কেহ কেহ বস্ত্রাবরণ শূন্য সন্তরণে নিমগ্ন । তাহা দেখিয়া ক্রোধের উন্মেষ ঘটিল প্রভাতবাবুর । মনে মনে ভাবিলেন , শহরের নষ্টা মেয়েদের আনাগোনা হইতেছে । উচ্ছন্নে যাইব এই আশ্রম । এর একটা বিহিত এখনই করা প্রয়োজন । গভীর নিদ্রিত শ্যামাদাকে উঠাইলেন এবং কামশ্রীকুণ্ডের বিবস্ত্র , অর্দ্ধবিবস্ত্র নারীদের স্নানের কাহানী সবিস্তারে বর্ণনা করিয়া জানাইলেন যে , এই আশ্রম কলুষিত হইতে আর দেরি নাই । নিদ্রােত্থিত শ্যামাদা উৎফুল্লচিত্তে বলিলেন , মহা মহা ভাগ্যবান তুই । শ্রী ঠাকুর বলিয়াছিলেন , " কামশ্রীকুণ্ডে গভীর রাতে দেবকন্যারা স্নান করিতে আসেন , তাহা কোন কোন ভাগ্যবানই দেখিতে পান "। এর পর শ্যামাদা প্রভাতবাবুকে যুক্তি দিয়া বুঝাইতে লাগিলেন , এই পাহাড় জঙ্গলে বাঘ ভাল্লুকের নিত্য আনাগোনা । গভীর রাতে শহর থেকে এতদূরে তারা স্নান করতে এখানে আসবেন কেন্ ? শ্যামাদার যুক্তিপূর্ণ কথায় প্রভাতবাবু শান্ত হইলেন । 
  •  " জয়রাম " শ্রীমতী প্রমীলা দত্ত । " মহাজীবনের কাহানী 
  • #কামশ্রীকুণ্ড #আধ্যাত্মিকতা #মহাজীবনের_কাহানী #শ্রীশ্রীকৈবল্যধাম #দেবকন্যা #শ্রীঠাকুর #ভক্তি #রহস্যময়তা
শ্রীশ্রী কৈবল্যধাম, কামশ্রীকুণ্ড, দেবকন্যার স্নান, প্রভাত চক্রবর্ত্তী, শ্যামাচরণ চট্টোপাধ্যায়, মহাজীবনের কাহানী, আধ্যাত্মিক গল্প, শ্রী ঠাকুর, রহস্যময় স্থান, ভক্তিমূলক গল্প, চট্টগ্রাম পাহাড়তলী, অলৌকিক ঘটনা, গুরু মহিমা, ধর্মীয় গল্প।





"কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী "কামশ্রীকুণ্ডের দেবকন্যা: এক অলৌকিক অভিজ্ঞতা | মহাজীবনের কাহানী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on নভেম্বর ১৭, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.