Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন ।

 যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন । নাম করিতে কোন সময় লাগে না । এই নামই মহানাম ।

এই নামের গুণে অশুচি শুচি হইয়া যায় ।🙏

শ্রীশ্রী রামঠাকুর ।
"আমি আপনাকে বলিয়াছিলাম , উপেন্দ্র বাবুর বাড়িতে গিয়া প্রসাদ পাইয়া বাড়ি যাইবেন । প্রসাদ না পাইয়া গেলে ফিরিয়া আসিতে হয় । আপনি স্টেশনে না পৌঁছিতে গাড়ি ছাড়িবে না।
আপনি আমার কথায় বিশ্বাস রাখিতে না পারিয়া ষ্টেশনে চলিয়া গেলেন।
বাড়ি যাওয়া আর হইল না , ফিরিয়া আসিতে হইল ।
আপনার বড়দা তাহারা আমার নিকট হইতে নাম পাইতে আসিয়াছেন ।
আপনি তাহাদিগকে বারান্দায় রাখিয়া আসিলেন কেন ?
তাহাদিগকে ভিতরে নিয়া আসেন।"
আমি শ্রী ঠাকুরের আদেশ পাইয়া বড়দা তাহাদিগকে ভিতরে নিয়া আসিলাম । তাহারা শ্রীঠাকুরকে প্রণাম করিলেন।
ঠাকুর তাহাদিগকে নাম দিলেন ।
তাহাদিগকে নাম দেওয়ার পর ঠাকুর আমাকে বলিলেন ,
"উপেন্দ্রবাবুর বাড়িতে যাইয়া সকলে প্রসাদ পাইবেন ,
রাত্রে উপেন্দ্রবাবুর বাড়িতে থাকিবেন ,
পরদিন বাড়ি ফিরে যাবেন।"
আমরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া বাহিরে আসিয়া
উপেন্দ্র বাবুর বাড়ি গিয়া প্রসাদ পাইলাম রাত্রে উপেন্দ্র
বাবুর বাড়িতে ছিলাম । পরের দিন বাল্যভোগ প্রসাদ পাইয়া রওয়ানা হইলাম ডাকবাংলোতে ।
শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া সকলে বিদায় নিলাম।
ইহার পরে একবার আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়া চৌমুহনীতে ঠাকুর দর্শনে গেলাম । আমরা ভিতরে প্রবেশ করিয়া শ্রী ঠাকুরকে প্রণাম করলাম ।
তিনি আমার স্ত্রীকে নাম দিলেন ।ঠাকুর নাম দেওয়ার পর আমার স্ত্রীকে বলিলেন ,
"যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন‌।
নাম করিতে কোন সময় লাগে না।
এই নামই মহানাম।
এই নামের গুনে অশুচি শুচি হইয়া যায়।"
এই সকল বলার পর শ্রী ঠাকুর আমাকে বলিলেন ,
"আপনার স্ত্রীকে নিয়া উপেন্দ্র বাবুর বাড়িতে গিয়া প্রসাদ পাইয়া বৈকালের গাড়িতে বাড়ি ফিরে যাইবেন ।"
আমরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া উপেন্দ্র বাবুর বাড়িতে গেলাম । দ্বিপ্রহরে সেখানে প্রসাদ পাইলাম । আমরা বৈকালের গাড়িতে বাড়ি চলিয়া আসিলাম ।
জয় রাম ।
ড : খগেন্দ্রনাথ গুপ্ত ।
শ্রীশ্রী কৈবল্যনাথ স্মরণে ।
পৃষ্ঠা সংখ্যা ১২ হইতে ।

যখনই সময় পাইবেন , এই নাম জপ করিবেন । যখনই সময় পাইবেন ,   এই নাম জপ করিবেন । Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on নভেম্বর ০৫, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.