Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

শ্রীঠাকুর বলিলেন , " ওনাদের আজ রাত্রে ভাল ভাবে আহারাদি ও থাকার ব্যবস্থা করার জন্য দীনেশ কে বলেন "।

 যেদিন হইতে ওনাদের কানে মন্ত্র দেওয়া হইছে ,

সেদিন হইতে ওনারা ব্রাহ্মণের চেয়েও
উচ্চস্তরে চইলা গেছে।
শ্রীশ্রী রামঠাকুর ।
জয় গুরু কৃপাহি কেবলম।
একবার শীতের সময় শ্রীঠাকুর আমাদের দেশের বাড়িতে আসিয়াছেন। ক্রমশঃ ভক্ত সমাগম হইতে লাগিল।
শ্রীঠাকুর সময় সময় নানা ধর্মের বিষয় নিয়া বলিতেন।
এইভাবে কিছুদিন চলার পর একদিন সন্ধায় বিভিন্ন প্রসঙ্গ
নিয়া আলোচনা হইতে হইতে অনেক রাত্র হইয়া গেল।
এদিকে যাদের বাড়ি অনেক দূরে ,
তাহারা বাড়ি ফিরিবার কথা ভাবিতেছেন।
কিন্তু বেশী রাত্রি হওয়ায় সকলেই চিন্তিত হইয়া পড়িলেন।
তাঁহাদের মধ্যে কয়েক জন বিশিষ্ট ব্রাহ্মণ ভক্তও ছিলেন।
ওনাদের মনোভাব বুঝিয়া শ্রীঠাকুর সকল ভক্তদেরকে সেদিন রাত্রে আমাদের বাড়িতে আহারাদি করিয়া থাকিয়া যাইতে বলিলেন।
ঠাকুরদাদা ও ঠাকুরমা হাত জোড় করিয়া শ্রীঠাকুরকে
জিজ্ঞাসা করিলেন যে , কিভাবে এই বিশিষ্ট ব্রাহ্মণ ব্যক্তিদের ব্যবস্থা করিবেন?

শ্রীঠাকুর বলিলেন ,
" ওনাদের আজ রাত্রে ভাল ভাবে আহারাদি ও থাকার ব্যবস্থা করার জন্য দীনেশ কে বলেন "।
শ্রীঠাকুরের কথা শুনিয়া ঠাকুরদাদা -ঠাকুরমা ও পিতা -মাতা একটু ইতস্তত করিতে লাগিলেন , কারণ সে সময়ে জাত ও ধর্মের অত্যন্ত গোঁড়ামি ছিল।
বাড়ির সবাই এদের কি ভাবে সেবা -যত্ন করিবেন ,তাই ভাবিতেছেন।
এদিকে ব্রাহ্মণ ভক্তগণ চিন্তা করিতেছেন যে , আমাদের বাড়ির অন্ন গ্রহণ করিলে জাত নষ্ট হবে কিনা?
এই নিয়া অনেকের ঘরে বাহিরে অশান্তি হইতে পরে।
সকলকে ইতস্ততঃ করিতে দেখিয়া , অন্তর্যামী শ্রীঠাকুর জ্ঞানআচার্য্য বাবুকে লক্ষ্য করিয়া বলিলেন ,
" যেদিন হইতে ওনাদের কানে মন্ত্র দেওয়া হইছে , সেদিন হইতে ওনারা ব্রাহ্মণের চেয়েও উচ্চস্তরে চইলা গেছেন।
আপনারা ওনাদের অন্ন গ্রহণ করলে কারওজাত যাইব না।
কিম্বা কেহ সমাজচ্যুত হইবেন না। বিনা দ্বিধায় আজ আপনারা এখানে রাত্রের আহারাদি কইরা বিশ্রাম করেন।
সকালে ঘুম থেইকা উইঠা যে যার মত বাড়ি চইলা যাইবেন। "
শ্রীঠাকুরের অভয়বাণী শুনিয়া সকলেই জয়ধ্বনি দিয়া অন্ন
গ্রহণ করিয়া রাত্রে থাকিয়া গেলেন। পরের দিন সকালে সবাই নিজ নিজ বাড়ি ফিরিয়া গেলেন।
" জয়রাম "

গুরুদয়াল বসুরায়চৌধুরী ।
" শ্রীগুরুরামকৃপাহি কেবলম "
পৃষ্ঠা সংখ্যা ৪৪ হইতে ।
শ্রীঠাকুর বলিলেন , " ওনাদের আজ রাত্রে ভাল ভাবে আহারাদি ও থাকার ব্যবস্থা করার জন্য দীনেশ কে বলেন "। শ্রীঠাকুর বলিলেন ,   " ওনাদের আজ রাত্রে ভাল ভাবে আহারাদি ও থাকার ব্যবস্থা করার জন্য দীনেশ কে বলেন "।  Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on নভেম্বর ২৫, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.