Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

প্রসাদ পাইবার জন্য ভক্তের এত আগ্রহ আর কোন দিন দেখি নাই ।

 আর কোনদিন ঐ ভাবে একই পাতায়
বারবার প্রসাদ পাইতে দেখি নাই ।
:- - রোহিণী কুমার মজুমদার ।



পাহাড়তলী ষ্টেশনে ট্রেনটি পৌঁছিলে গুরুভ্রাতারা প্রায়
সকলেই নামিয়া কৈবল্যধাম চলিয়া গেলেন ।
আমি ( রোহীনী কুমার মজুমদার ) শ্রীঠাকুরকে লইয়া
চট্টগ্রাম পৌঁছিলে বিধুদা মোটর গাড়ি করিয়া আমাদেরকে
তাহার বাসায় লইয়া গেলেন ।
১৫ ই ফাল্গুন বিধুদারও নিজস্ব গৃহপ্রবেশের দিন ছিল ।
ঐ দিন প্রথমে ঠাকুরকে লইয়া বিধুদা আপন
গৃহ-প্রবেশ করিলেন ।
পরে বেলা প্রায় নয়টার সময় বিধুদার নিয়োজিত একখানি
বড় মোটরগাড়ি করিয়া শ্রীঠাকুর বিধুদা ও অন্যান্য ভক্তদেরকে সঙ্গে লইয়া কৈবল্যধামের পাদদেশে আসিলেন ।
উদ্দাম কীর্ত্তন , শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহযোগে উপস্থিত
সকল ভক্তগণ শ্রীঠাকুরকে অভ্যর্থনা করিলেন ।
পাহাড়ের উপরে উঠিবার সময় ঠাকুরের শ্রীদেহে ফুল ও নানা সুগন্ধ দ্রব্য ছড়ানো হইয়াছিল ।
বিমল আনন্দের স্রোত বহিতেছিল ।
নানা স্থান হইতে বহু আশ্রিত ভক্ত আসিয়াছিল ।
স্থান সঙ্কুলান না হাওয়ায় অস্থায়ী ভাবে টিনের আচ্ছাদন
তৈয়ারী হইয়াছিল ।
তখনও হিমের আমেজ ছিল ।
ঐ আচ্ছাদনের মধ্যে খড় বিছাইয়া সকলে বিছানা করিয়া রাত্রিতে শয়ন করিতাম ।
আশ্রিতদের মধ্যে ভেদাভেদের চিহ্নমাত্র ছিল না ।
সবাই যেন একই পরিবারের লোক আর তাহাদের একমাএ
কর্ত্তা শ্রীশ্রী রামঠাকুর ।
শ্রীঠাকুরের চিন্তাই সকলের মনকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল ।
তিনদিন ধরিয়া চলিল মহোৎসব ।
প্রসাদ বিতরণের সময় দেখিলাম অসংখ্য ভক্তের উপস্থিতি । তখন কৈবল্যধামের স্থান খুব সঙ্কীর্ণ ছিল ।
প্রসাদ পাইবার জন্য ভক্তের এত আগ্রহ আর কোন দিন
দেখি নাই ।
একবার কলার পাতা পাতিয়া আর উঠাইতে হইল না ।
একই পাতাতে প্রত্যহ রাত্রি বারটা পর্য্যন্ত সবাই প্রসাদ
গ্রহণ করিয়াছিলেন ।
জীবনে অনেক মহোৎসবে যোগদান করিয়াছি ।
কিন্তু আর কোন দিন ঐ ভাবে একই পাতায় বারবার
প্রসাদ পাইতে দেখি নাই ।
সমস্ত দিন ধরিয়া প্রসাদ বিতরণ করা হইয়াছিল ।
সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য কোথাও কোন
অসুবিধা ঘটিতে পারে নাই ।
" জয়রাম "
রোহিণী কুমার মজুমদার ।
" শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর "
পৃষ্টা সংখ্যা ১১৮ হইতে ।



প্রসাদ পাইবার জন্য ভক্তের এত আগ্রহ আর কোন দিন দেখি নাই । প্রসাদ পাইবার জন্য ভক্তের এত আগ্রহ আর কোন দিন  দেখি নাই । Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on এপ্রিল ০৬, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.