Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

শ্রীশ্রী রামঠাকুরের নিদ্রাহীন জীবন | ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল | রামঠাকুরের কথা

শ্রীশ্রী রামঠাকুরের নিদ্রাহীন জীবন | “ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল”

রামঠাকুরের কথা — ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়

শ্রীশ্রী রামঠাকুরের জীবন ছিল সাধারণ মানুষের জীবনধারার সম্পূর্ণ ভিন্ন এক রহস্যময় ও আধ্যাত্মিক জীবন। তাঁর নিদ্রা সম্পর্কেও ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিত্র তুলে ধরেছেন।

ঠাকুরের নিদ্রা সম্পর্কে তাঁর নিজের কথা

আমি জানি যে, ঠাকুরের নিদ্রাও ছিল না। তিনি নিজেই বলিয়াছেনঃ

“ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল।”

কিন্তু কথাটা অন্যকে বোঝানো সহজ হইবে না এবং এ সম্বন্ধে মতবিরোধেরও সম্ভাবনা আছে।

আমরা যেমন রাত্রিতে আহারাদির পর বিছানায় যাইয়া শুইয়া পড়ি এবং ধীরে ধীরে ঘুমাইয়া পড়ি, ঠাকুরও সেইরূপ মশারির ভিতরে বিছানায় যাইয়া শুইতেন এবং চক্ষু মুদিয়া এমন ভাবে থাকিতেন যে, মনে হইত যে তিনি ঘুমাইয়া পড়িয়াছেন।

সুতরাং ইহা যে নিদ্রা নহে, অন্য কিছু, তাহা প্রমাণ করা সহজসাধ্য নহে। এ সম্বন্ধে আমার নিজের যাহা বক্তব্য আছে তাহাই শুধু বলিতে পারি, গ্রহণ করা না করা, পাঠক-পাঠিকার ইচ্ছা।

বিডন স্ট্রীটের বাসায় ঠাকুরের সঙ্গে এক রাত্রি

আমার জীবনে ঠাকুরের সহিত একাকী রাত্রি কাটাইবার সুযোগ কয়েকবারই হইয়াছে। একদিন আমার বিডন স্ট্রীটের বাসায় ভিতরের একখানা ঘরে আমার ও ঠাকুরের শোয়ার ব্যবস্থা করা হইল।

খাটের উপর ঠাকুরের বিছানা পাতিয়া দেওয়া হইল এবং আমার বিছানা হইল মেঝের উপর। খানিকক্ষণ কথাবার্তার পর মশারি টানাইয়া আলো নিভাইয়া দুইজনেই শুইয়া পড়িলাম।

মধ্যরাতে ঠাকুরকে জাগ্রত অবস্থায় দেখা

আমার কিন্তু ঘুম আসিল না, বিছানায় এপাশ ওপাশ করিতে লাগিলাম। ঘড়িতে ১২টা বাজিতে শুনিয়া বুঝিলাম যে, এক ঘণ্টার উপর এই ভাবে কাটাইয়াছি।

রাস্তার আলোতে ঘরেও খানিকটা আলো ছিল। ঠাকুরের খাটের দিকে চাহিয়া দেখিলাম যে, তিনি স্থির হইয়া বসিয়া রহিয়াছেন।

দেখাদেখি আমিও উঠিয়া বসিলাম এবং একটু পরে ঠাকুর বলিলেনঃ

“উঠিয়া বসিলেন যে?”

আমি বলিলাম যে, ঘুম আসিতেছে না, তাই।

তখন ঠাকুর বলিলেনঃ

“তা হইলে এক কাজ করেন, মশারি তুইলা রাইখা আলো জ্বালাইয়া দেন।”

আমি তৎক্ষণাৎ মহানন্দে ঠাকুরের আদেশ তামিল করিলাম।

সারারাত্রি ঠাকুরের সঙ্গে কথোপকথন

তিনি নানা বিষয়ে কথা বলিয়া চলিলেন। বেশ মনে আছে যে, সে রাত্রিতে তিনি তাঁহার জীবনের অনেক গুহ্য কথা আমাকে জানাইয়াছিলেন।

কিভাবে যে ঘণ্টার পর ঘণ্টা চলিয়া গেল কিছুই বুঝিতে পারিলাম না। হঠাৎ চাহিয়া দেখি যে, ভোর হইয়া গিয়াছে।

সারারাত্রি জাগরণের পরেও কোনো ক্লান্তি নেই

ঠাকুরের সঙ্গে এই প্রকার সারারাত্রি জাগরণ আমার অন্ততঃ দশবার ঘটিয়াছে। কিন্তু প্রতিবারেই লক্ষ্য করিয়াছি যে, রাত্রি জাগরণের যে একটা স্বাভাবিক গ্লানি ও ক্লান্তি আছে, তাহার বিন্দুমাত্রও ঠাকুরকে স্পর্শ করে নাই।

তিনি প্রত্যহ যেমন থাকেন তেমনই রহিয়াছেন, কোন ব্যতিক্রমই হয় নাই।

রাত্রি জাগরণের পরেও স্বাভাবিক জীবনযাপন

আমরা হয়তো দিনে ৩/৪ ঘণ্টা ঘুমাইয়া রাত্রি জাগরণের অবসাদ দূর করিতে চেষ্টা করিয়াছি কিন্তু ঠাকুরের সে রকম কোন প্রয়োজনই হয় নাই।

অন্যান্য দিন যেমন সমাগত ভদ্রমণ্ডলীর সহিত আলাপ আলোচনা করিয়া এবং কখন হয়তো বা সামান্য একটু বিশ্রাম করিয়া কাটাইয়া দেন, রাত্রি জাগরণের পরের দিনগুলিও হুবহু সেইভাবেই কাটাইয়াছেন।

রাত্রিজাগরণের পরেও কোনো পরিবর্তন দেখা যেত না

তাঁহার দৈনন্দিন আচরণে রাত্রিজাগরণের কোনো প্রভাব বা ক্লান্তির চিহ্ন প্রকাশ পেত না। এই প্রত্যক্ষ অভিজ্ঞতাই লেখকের মনে ঠাকুরের নিদ্রা সম্পর্কে গভীর প্রশ্নের সৃষ্টি করেছিল।

ট্রেনযাত্রাতেও ক্লান্তিহীন শ্রীশ্রী রামঠাকুর

এমনও অনেকবার হইয়াছে যে, ঠাকুরকে আনিতে হাওড়া বা শিয়ালদহ ষ্টেসনে গিয়াছি।

ঠাকুর একখানা প্যাসেঞ্জার ঠাসা তৃতীয় শ্রেণীর কামরা হইতে নামিয়াছেন, সারারাত্রি বসিয়াই আসিয়াছেন কিন্তু কোন ক্লান্তি বা গ্লানির চিহ্নমাত্রও তাঁহাতে দেখি নাই।

ভক্তের প্রত্যক্ষ উপলব্ধি

স্বভাবতঃই মনে হইয়াছে যে, নিদ্রার কোন প্রয়োজনই তাঁহার নাই, নতুবা জাগরণের অবসাদ অন্ততঃ কিছু না কিছু প্রকাশ হইয়া পড়িতই।

শ্রীশ্রী রামঠাকুরের নিদ্রাহীনতা — একটি আধ্যাত্মিক স্মৃতিচিত্র

ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই স্মৃতিচারণে শ্রীশ্রী রামঠাকুরের জীবনযাপনের একটি বিশেষ দিক আমাদের সামনে ফুটে ওঠে। সাধারণ মানুষের কাছে ঘুম ও বিশ্রাম যেখানে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ, সেখানে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতায় ঠাকুরকে দীর্ঘ রাত্রিজাগরণের পরেও একই রকম স্বাভাবিক ও সতেজ অবস্থায় দেখা গেছে।

তাঁর নিজের মুখের কথা—

“ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল।”

এই একটি বাক্যই তাঁর নিদ্রা ও আধ্যাত্মিক অবস্থার বিষয়ে ভক্তদের মনে গভীর চিন্তার জন্ম দেয়।

গ্রন্থ ও লেখক

গ্রন্থ: রামঠাকুরের কথা
লেখক: ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়

শ্রীশ্রী রামঠাকুরের বাণী ও জীবনকথা

শ্রীশ্রী রামঠাকুরের জীবনকথা, বাণী, লীলাকথা, ভক্তদের স্মৃতিচারণ এবং তাঁর আধ্যাত্মিক জীবনদর্শন সম্পর্কে আরও লেখা পড়তে আমাদের আধ্যাত্মিক ব্লগের অন্যান্য পোস্ট দেখুন।

বাণীর আলোকে পথ চলা – শ্রীশ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা
লেখক: সুব্রত মজুমদার


SEO Keywords

শ্রীশ্রী রামঠাকুর, রামঠাকুরের কথা, রামঠাকুরের নিদ্রা, রামঠাকুরের ঘুম, রামঠাকুরের জীবনকথা, রামঠাকুরের বাণী, ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, রামঠাকুরের স্মৃতিকথা, রামঠাকুরের আধ্যাত্মিক জীবন, ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল, Sri Sri Ram Thakur, Sri Sri Ramthakur, Ram Thakur Kotha, Ramthakur Life Story, Ramthakur Bani, Ramthakur Biography, Indubhushan Bandyopadhyay, Spiritual Life of Ram Thakur

Hashtags

#শ্রীশ্রীরামঠাকুর #রামঠাকুর #রামঠাকুরেরকথা #রামঠাকুরেরবাণী #রামঠাকুরেরজীবনকথা #রামঠাকুরেরনিদ্রা #ইন্দুভূষণবন্দ্যোপাধ্যায় #SriSriRamThakur #SriSriRamthakur #RamThakur #RamthakurBani #RamthakurLifeStory #RamthakurKotha #SpiritualLife #BengaliSpirituality

শ্রীশ্রী রামঠাকুরের নিদ্রাহীন জীবন | ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল | রামঠাকুরের কথা শ্রীশ্রী রামঠাকুরের নিদ্রাহীন জীবন | ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসিয়া গেল | রামঠাকুরের কথা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on অক্টোবর ০৬, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.