Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

🌺 যে পায়ে ব্যথা, সেই পায়েই ভক্তের তবলার তাল—আর ঠাকুরের মুখে মধুর হাসি! 🙏

 

🌺 যে পায়ে ব্যথা, সেই পায়েই ভক্তের তবলার তাল—আর ঠাকুরের মুখে মধুর হাসি! 🙏
ভক্তির আবেশে মানুষ কখনও এমন ডুবে যায় যে, নিজের অজান্তেই ভুল করে বসে। আর সত্যিকারের মহাপুরুষ? তিনি সেই ভুলেও খুঁজে পান ভক্তের সরলতা!
ছুটির দিনে আমি ও প্রভাতদা ঠাকুরের কাছে যেতাম। প্রভাতদা ঠাকুরকে স্বয়ং শ্রীচৈতন্যদেব মনে করতেন। ঠাকুর শুয়ে থাকলে তাঁর শ্রীচরণ বুকে তুলে নিয়ে গান গাইতেন, আর তাঁর চোখ বেয়ে অঝোরে অশ্রু ঝরত।
একদিন আমি ঠাকুরের বাতের ব্যথায় আক্রান্ত পায়ে মহামাসের তেল মালিশ করছিলাম। অন্য পা বুকে নিয়ে প্রভাতদা গান ধরলেন। গানে এতটাই মুগ্ধ হলাম যে, মালিশ করতে করতে কখন ঠাকুরের পায়ে তবলার মতো তাল দিতে শুরু করেছি, খেয়ালই করিনি!
“ধা!” করে তাল দিতেই প্রভাতদা আমাকে এক চড় মেরে বললেন—
“তোর আঙ্কেল তো বেশ! ঠাকুরের ব্যথার পায়ে তুই তবলার চাটি মারিস?”
তারপর ঠাকুরকে বললেন, “আপনিই বা কেমন করে চুপ করে আছেন?”
ঠাকুর হেসে বললেন—
“কখনও কাহারও ভাব নষ্ট করিতে নাই। আমার ব্যথা লাগে নাই, বরং যন্ত্রণার কিছু উপশম হইয়াছে।”
🙏 কী গভীর শিক্ষা! অন্যের ভক্তিভাবকে আঘাত করতে নেই। আর ঠাকুরের অপার স্নেহ—নিজের কষ্টের চেয়েও তিনি বড় করে দেখেছেন ভক্তের সরল অনুভূতিকে।
🌺 জয় রাম। জয় গোবিন্দ। 🌿
📖 সূত্র: ‘শ্রীগুরু শ্রীশ্রীরামঠাকুর’ — শ্রী রোহিনী কুমার মজুমদার।
🌺 যে পায়ে ব্যথা, সেই পায়েই ভক্তের তবলার তাল—আর ঠাকুরের মুখে মধুর হাসি! 🙏 🌺 যে পায়ে ব্যথা, সেই পায়েই ভক্তের তবলার তাল—আর ঠাকুরের মুখে মধুর হাসি! 🙏 Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on অক্টোবর ১৮, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.