ঠাকুর বললেন, "মা,লোকজন আসলে বিরক্ত বোধ করতে নাই।সেবা কইরেন।" ঠাকুরকে বললাম, "বাবা,আপনার সেবা করতে পারি না।"
আর একদিনের কথা মনে পড়ে।ঠাকুর তখন আমাদের বাড়িতে।এমনিতে ঠাকুর থাকলেই লোকজন খুব বেশী হতো।শুধু প্রসাদ দিলেই কর্ত্তা (ঁকুঞ্জবাবু) সন্তুষ্ট হতেন না।তিনি চাইতেন,যারা চা খান তাদের চা দিতে হবে।প্রত্যহ দুবেলা অনেক কাপ চা তৈরি করতে হতো।ঠাকুরের ভোগ রান্না—বেলা এগারোটার মধ্যে–তারপর বাড়ির সকলের রান্না।সমস্তই একা করতে হতো।এরপর বারবার চা তৈরি করার হুকুম-তারপর হয়ত রান্না বান্না প্রস্তুত হয়ে গেছে,এমন সময় আরও দুজনের খাবার জোগাড়ের হুকুম এল।অনেক সময় এই পরিমান রান্না ঘরের কাজ করতে বিরক্তি লাগতো।দুপুরে কি রাত্তিরে সব সেরে ঠাকুরের কাছটিতে গিয়ে বসেছি।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মার্চ ১৫, ২০২৪
Rating:
.png)







.jpg)
কোন মন্তব্য নেই: