গুরুকৃপার প্রকাশ হইলেন সদ্গুরু
প্রশ্ন ১: বিরজ কি? ব্রজ কি?
উত্তর:
চঞ্চলতাবিহীন অবস্থাকেই বিরজ বলা হয়। গুণত্রয়ের মধ্যে রজোগুণ অত্যন্ত চঞ্চল। এই রজোগুণের চঞ্চলতা থেকে মন ও বুদ্ধির উৎপত্তি হয় এবং জীবকে নানা কর্মে প্রবৃত্ত করে ভাগ্যের দ্বারে আবদ্ধ রাখে। ফলে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না।
যখন রজোগুণের চঞ্চলতা দূর হয়, তখনই ব্রজপ্রাপ্তি ঘটে।
প্রশ্ন ২: ব্রজ কোথায়? মথুরা-বৃন্দাবন কি সেই ব্রজ?
উত্তর:
না, ভৌগোলিক মথুরা-বৃন্দাবন নয়। শ্বাস-প্রশ্বাস না টানা, না ফেলা—এই মধ্যবর্তী যে স্থির অবস্থা, যতক্ষণ সেখানে থাকা যায়, সেই সময়টুকুই প্রকৃত ব্রজধাম বৃন্দাবন।
প্রশ্ন ৩: গুরুপ্রদত্ত নাম কি গুরুকৃপা?
উত্তর:
হ্যাঁ, নামই গুরুকৃপা। আর সেই নামের প্রকাশই সদ্গুরু।
প্রশ্ন ৪: নামের প্রকাশ কি?
উত্তর:
নিরাকার, অব্যক্ত, অরূপ নাম স্বয়ং অহেতুকী দয়ার বশে জীবকল্যাণের জন্য নামময়, রূপরম অপ্রাকৃত দেহ ধারণ করে ব্যক্ত হলে তাকে নামের প্রকাশ বলা হয়।
এই দেহের উৎপত্তি নাম থেকে, এবং নিষ্পত্তিও নামে। যেমন—জল থেকে বরফের উৎপত্তি এবং পুনরায় বরফ জলে বিলীন হয়। তেমনি নামময় দেহ ও দেহী, নামী—এক ও অভিন্ন।
নামী বলতে প্রাণ বা আত্মাকে বোঝায়। কিন্তু প্রাকৃত দেহধারী জীবের ক্ষেত্রে দেহ ও দেহী ভিন্ন, কারণ এই দেহ পঞ্চভৌতিক।
ফণীন্দ্র কুমার মালাকার
রামভাই স্মরণে
সংসার মায়াময় (বলং বলং বাহুবলং)। খুড়া জেঠা [প্রভৃতি] মাত্র সুখের যোগাযোগের সম্বন্ধ জানিবেন।..... আপনার ভাগ্যকে সর্ব্বদা দেখিবেন, কাহারো কোন ত্রুটি লইবেন না।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
February 19, 2026
Rating:





.jpg)
No comments: