Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

Home/@bedbanisrisriramthakur/সকল অবস্থাতে গুরুকে স্মরণ করিলে গুরু সর্বদাই আপনার সঙ্গে থাকিবেন এবং গুরু রক্ষা করিবেন।
সকল অবস্থাতে গুরুকে স্মরণ করিলে গুরু সর্বদাই আপনার সঙ্গে থাকিবেন এবং গুরু রক্ষা করিবেন।
ঠাকুর তখন উপেন সাহার বাংলো বাড়িতে আছেন। উপেন বাবুর স্ত্রী আসন্ন সন্তান প্রসবা। এদিকে প্রতিবছরের ন্যায় রায় বাহাদুর শুভময় দত্তের বাড়িতে ঠাকুরের জন্ম উৎসব চলিতেছে, ঠাকুর উৎসবে যাইবেন না। উপেন বাবুর যাবার ইচ্ছে, কিন্তু স্ত্রী কে একা ফেলে উৎসবে যাবেন না স্থির করলেন। ভক্তের বাঞ্ছা কল্পতরু ঠাকুর, উপেন বাবু কে ডেকে বললেন," আমিই মায়েরে দেইখা রাখুম।আপনার গৃহদেবতার পূজাও আমিই করুম।আপনি উৎসবে গিয়া আসেন।" ঠাকুরকে প্রণাম করে উপেন বাবু উৎসবের উদ্দেশ্যে চলে গেলেন।
ঠাকুর পাকা সংসারীর মত চাকর বাকর যার যেখানে যে কাজ তাকে হুকুম দিলেন সকল কাজ যেন সুষ্ঠুভাবে হয় আর মায়ের প্রতি সকলে আমরা লক্ষ রাখুম, এই আদেশ সকলের উদ্দেশ্যে। ঠাকুর সময় মত পূজার ঘরে ঢুকে পড়লেন। এখানে ঠাকুর পূজা দিবেন কোন বিগ্রহকে? ঠাকুর ঘরে শ্রীশ্রী রামঠাকুরেরই "কৈবল্য বিগ্রহ"।পূজক স্বয়ং ঠাকুরেই। ঠাকুর স্বচন্দন তুলসী নিজেই নিজের শ্রীচরণ যুগলে নিবেদন করলেন, ভোগ আরতি সবই হইল। সেদিনের উপেন বাবুর বাড়ির সকল কাজকর্ম সুষ্ঠুভাবে সুসম্পন্ন হল। দিন গত হল- পরদিন পূর্ব গগনে উদিত ভাস্কর যার আলোকে চারদিক উদ্ভাসিত। উপেন বাবুর অনুপস্থিতিতে স্ত্রী একটি সন্তান প্রসব করলেন। তিনি শ্রী স্নেহেন্দু বিকাশ সাহা( বাচ্চু বাবু) কৈবল্য ধামের সম্পাদকের স্থান অলংকৃত করেন।
কে জানে ঠাকুরের একি লীলা। তিনি কভু রোগী, কভু বৈদ্য, পূজ্য,পূজারী সদ্য,কভু পাচক,প্রেম যাচক,কখনো বা ঔষধ।
ভক্ত উপেন বাবুর ঘরে, পূজ্য নিজে পূজা করে
ভক্ত বৎসল ঠাকুর রাম।
আপন ভক্তের পরিবারের, ঠাকুর নিয়েছেন সকল ভার
. পুরালেন ভক্ত মনস্কাম।
জয়রাম জয়রাম জয়রাম
"সকল অবস্থাতে গুরুকে স্মরণ করিলে গুরু সর্বদাই আপনার সঙ্গে থাকিবেন এবং গুরু রক্ষা করিবেন।
সকল অবস্থাতে গুরুকে স্মরণ করিলে গুরু সর্বদাই আপনার সঙ্গে থাকিবেন এবং গুরু রক্ষা করিবেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
জুলাই ৩০, ২০২৬
Rating: 5
Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)
কোন মন্তব্য নেই: