Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা অপত্তি করেন কেন ?

 আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা অপত্তি করেন কেন ?

পিতা কি ছেলেদের সুবিধার জন্য এসব করেন না ?

শ্রীশ্রী রামঠাকুর ।

শ্রীশ্রী রামঠাকুরের মত আড়ম্বর বিহীন লোক আমি খুব কমই দেখেছি ।
ভক্তগণ যদি তাঁহাদের পসন্দমত জমা কাপড় দিয়া ঠাকুর মহাশয়কে সাজাইতে চাহিতেন তাহাতেও তিনি বাধা দিতেন না ।
কিন্তু কিছু সময় পরেই তাঁহার সেই হাতকাটা ফতুয়া ও ধুতি ছাড়া বাকী সব গরীব ভক্তদের বিলাইয়া দিতেন ।
তিনি খালি পায়েই অধিক সময় চলিতেন ,
আবার ভক্তদের দেওয়া সাদা কেড্‌সের জুতা পরিয়া হাঁটিতেও তাঁহাকেদেখিয়াছি ।
তিনি সে-সময় প্রায় একাই এখানে ওখানে
যাতায়াত করিতেন , সঙ্গে শুধু একটি কাপড়ের পুটলী থাকিত ।
দাদুর ( ঠাকুরের) মত এমন নিষ্পৃহ দরদীজন আমার জীবনে আর দেখি নাই ।



ভক্তদের যে তিনি কত আপন মনে করিতেন এবং তাঁহাদের সুবিধা-অসুবিধার প্রতি ঠাকুরের যে কত লক্ষ্য ছিল,

সে সম্পর্কে একটি ঘটনা বলি ,-
একবার শ্রীশ্রীঠাকুর দুজন ভক্তসহ কিছুদিন
বৃন্দাবনে ছিলেন ।
তখন সেখানে অসহ্য গরম ।
ঠাকুর মহাশয় বিকাল বেলায় রোজই
ভক্তদের বলিতেন ,-
“ আপনারা ঘুইরা ঘুইরা দেখেন ,
আমি তো বাসায়ই আছি ।”
তাহারা বাহির হইয়া গেলে ঠাকুর চুপি চুপি তাদের ব্যবহারের জন্য ইন্দারা হইতে জল তুলিয়া রাখিতেন এবং মাঝে মাঝে রান্নাও করিয়া রাখিতেন ।
এ ব্যাপার নিয়া ভক্তেরা একদিন ঠাকুরকে
স্পষ্ট বলিলেন ,-
“আপনি যদি এইরূপ করেন ,
তবে আমরা আর এখানে থাকিব না ।”
শুনিয়া ঠাকুর বলিলেন ,-
“তাতে কি হইয়াছে ।
আমি তো বসিয়াই থাকি।
আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা
আপত্তি করেন কেন ?
পিতা কি ছেলেদের সুবিধার জন্য এসব করেন না ?” ভক্তেরা অবশ্য ঠাকুরের তোলা জল ফেলিয়া দিয়া আবার নিজেরাই জল তুলিয়া লইতেন ।
কিছুদিন পরেই ঠাকুর বৃন্দাবন ছাড়িয়া
চলিয়া আসিলেন ।
মানুষের সংস্কার কি সহজে যাইতে চায় ?
যাহাতে আমরা ঠাকুরকে আমাদেরই একজন পরম আত্মীয় বলিয়া গ্রহণ করিতে পারি ,
সেজন্যই তিনি সংসারে ঠিক সংসারী সাজিয়াই ছিলেন।
জয় রাম জয় গোবিন্দ ।
শ্রী গৌরীপ্রসাদ চক্রবর্ত্তী ।
শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ৩২ হইতে ।
আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা অপত্তি করেন কেন ? আমার তোলা জল ব্যবহার করিতে আপনারা  অপত্তি করেন কেন ? Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মে ২৭, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.