Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

১৯৪০ কিংবা ১৯৪১ সাল হইতে পারে । সদানন্দ চক্রবর্ত্তী মহাশয়ের সঠিক সাল তারিখ
স্মরণ হইতেছিল না । তবে তিনি নিশ্চিত ছিলেন বিয়াল্লিশের মন্বন্তরের দুই তিন বৎসর পূর্বে ছিল সময়টি ।
যাদবপুর আশ্রম তখনও প্রতিষ্ঠিত হয় নাই ।
১৯৩৯ সালও হইতে পারে ।
কারণ বিয়াল্লিশের দুর্ভিক্ষ সম্বন্ধে শ্রীশ্রী রামঠাকুর একটি কথা আগাম বলিয়াছিলেন । সেই কথায় পরে আসা হইতেছে ।কলিকাতায় শ্রীযুক্ত কুঞ্জ মজুমদার মহাশয়ের গৃহে শ্রীশ্রী ঠাকুরের শুভাগমন হইল ।
এইবার বেশ কিছুদিনের ব্যবধানে ঠাকুর
কলিকাতায় আসিলেন ।
.
সদানন্দবাবু তখন থাকিতেন ভবানীপুরে ।
তাঁহার ভাষাতেই বিষয়টি বলা হইতেছে ।
- এবার ঠাকুরের মধ্যে কিছু পরিবর্ত্তন দেখতে পেলাম । লক্ষ্য করলাম ঠাকুর মশায় প্রায় সবসময় একটার পর একটা সত্যনারায়ণের পাঁচালী লিখে চলেছেন ।
লেখা শেষ করে নিজের কাছে বেশীক্ষণ রাখতেন না । কোন না কোন আশ্রিতভক্ত এলেই তার হাতে লেখা পাঁচালী খানা দিয়ে বলতেন ,
তার পিঠে হাত দিয়ে ‘"জয় গোবিন্দ , জয় গোবিন্দ'" বলে আশীর্ব্বাদ করছেন ।
আর একটি বিষয় লক্ষ্য করা গেল ঠাকুর মশায়কে কেউ এসে প্রণাম করলে "‘জয় গোবিন্দ’" বলতে
তাঁকে আগেও শুনেছি ।
এখনকার মত এত বেশী নয় ।
কিন্তু অবাক হলাম ,
নাম না পাওয়া কেউ এসে ঠাকুরকে প্রণাম করলে
তিনি তাকে যেচে বলতে থাকেন ,
“আপনে নাম নিবেন ?”
নিজে থেকেই ডেকে ডেকে নাম দিতে লাগলেন ।
নামও দিচ্ছেন একই নাম “গোপাল গোবিন্দ ।"
ঠাকুরের এই পরিবর্তন দেখে মনে মনে অবাক হলাম । এই ভাবটা আগে কখনও দেখা যায়নি ।
দেখেছি নাম পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কেউ ঠাকুর মশায়ের কাছে নাম প্রার্থনা করলে ,
তিনি কতক্ষণ চুপ থাকতেন ,
হাতের কর গুনতেন ।
হাতের কর গোনা দেখলেই আমরা বুঝতাম এবার ঠাকুর নাম দেবেন ।
কর গোনার পরে দেখা যেত ঠাকুর কোন না কোন একটা নাম দিয়ে বলতেন ,
“আপনাকে গুরু এই নাম দিলেন”।
কখনও অন্যজনকে বলতেন ,
“আপনাকে মহাপ্রভু এই নাম দিলেন ।”
কখনও বলতেন ,
“আপনাকে আপনার নামই দিলাম ।”
আবার কখনও কিছুই বলতেন না ।
শুধু নাম দিয়ে নামের ব্যাখ্যা করতে থাকেন ।
লক্ষ্য করতাম সেই নামগুলি কোন একটি নির্দ্দিষ্ট নাম বা নির্দ্দিষ্ট অক্ষরের হতো না ! ভিন্ন ভিন্ন নাম যেমন থাকত , নামের অক্ষরও থাকত বিভিন্ন , কখনও কখনও এমন দেখেছি ঠাকুর মশায় চুপ
করে থাকার পরে বলতেন , “কৈ আপনের নাম তো খুঁইজা পাইলাম না ,
আপনার নাম আমার কাছে নাই ।”পরে দেখেছি তিনি ,
...............................................
মহারাজ হরিদা এবং শ্যামদার নাম করে কাউকে কাউকে বলতেন ,
“আপনে হরিবাবুর কাছে যান ।”
বা “শ্যামবাবুর কাছে যান ।”
যদিও হরিদা নাম দেন নি ,
তবে মহারাজ শ্যামদা প্রথমে নাম দিতে অসম্মতি প্রকাশ করলে শ্রীশ্রী ঠাকুরের দৃঢ়তা-পূর্ণ আদেশ উপেক্ষা করতে না পেরে পরে নাম দিতে শুরু করেছিলেন ।
" আপনাকে আপনারই নাম দিলাম ।" : - - শ্রীশ্রী রামঠাকুর ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ৩১, ২০২৩
Rating: 5
Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)
কোন মন্তব্য নেই: