Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

Bed Bani 124 | শ্রীশ্রী রামঠাকুরের বাণী |প্রারব্ধ ভোগ, মহামায়া ও নাম মহিমা।#Bedbani,#ramthakurbani

 

ঠাকুরের কথা 🌹
একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর আপনি তো সর্বদাই 'নাম' করতে বলেন। কিন্তু একমনে তো 'নাম' করতে পারি না। নাম করতে বসলেই নানারূপ চিন্তা এসে মনকে বিচলিত করে তোলে। এই চঞ্চল মনকে স্থির করবার উপায় কি?
----"মনের অধীন না হইয়া, সর্বদাই প্রাণের সঙ্গ করিবেন। যখন ঘুমাইয়া থাকেন, তখন তো মন থাকে না। প্রাণই থাকে। প্রাণেই তো নাম করে। প্রাণ বায়ুর সঙ্গে নাম নিয়া অভ্যাস করিতে করিতে চৈতন্য শক্তির উদয় হয়। ব্রজভূমে বাস হয়। তখনই মনের চঞ্চল্য হইতে অব্যাহতি পাওয়া যায়।" ---- প্রত্যুত্তরে ঠাকুর বললেন।
---এমনকি সহজ উপায় আছে, যা অভ্যাস করলে গুরু কে সব সময় অনুভব করা যায়? প্রশ্ন রাখলাম।
----" নাম।" নাম করিলেই গুরুকে পাওয়া যায়। নামের মাধ্যমে তাঁহার সহিত যোগাযোগের কেন্দ্র স্থাপিত হয়। সেই কেন্দ্র স্থাপন করিলেই " তত্বমসি", তুমিই সেই পরমব্রহ্ম, যাহা প্রত্যেকের অন্তরে নিহিত আছেন, তাহা উপলব্ধি করা যায়। এবং তাঁর কৃপালাভ হয়।' ।ঠাকুর বললেন। ঠাকুর আরও বললেন, ----'নাম করিতে করিতে ধাম খোলে। নাম
আর ভগবান এক।'
জয় রাম 🌺🌿
"কৃপাসিন্ধু রামঠাকুর "---মনোরঞ্জন মুখোপাধ্যায়

Bed Bani 124 | শ্রীশ্রী রামঠাকুরের বাণী |প্রারব্ধ ভোগ, মহামায়া ও নাম মহিমা।#Bedbani,#ramthakurbani Bed Bani 124 | শ্রীশ্রী রামঠাকুরের বাণী |প্রারব্ধ ভোগ, মহামায়া ও নাম মহিমা।#Bedbani,#ramthakurbani Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on May 09, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.