ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র
শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য উপদেশ
ডাঃ দাশগুপ্তের বাড়িতে রাসের উৎসব, সন্ধ্যের পর বাড়ির সকলেই সেখানে চলে গেল। বাড়িতে ঠাকুর একা, বিছানার উপর বসে আছেন। ভোগের সব জিনিস জোগাড় করে ঘর মুছছি, ঠাকুর জিজ্ঞেস করলেন—
একটু আবদারের সুরেই বললাম— “বাবা, আপনার ছেলে আমায় কোথাও নিয়ে যান না। কত তীর্থস্থানে বেড়িয়ে এসেছেন, আমায় কোথাও নিয়ে যায়নি।”
ঠাকুর স্বান্তনার সুরে বললেন—
আবদারের সুরে যে কথা বলেছিলাম, মনের আসল কথাটিও তাই ছিল। তীর্থস্থানের বেড়ানোর ইচ্ছেটা খুবই ছিল। আসলে তীর্থ বেড়ানো মানে শুধু ভক্তি নয়— নানান জায়গা বেড়ানোর আনন্দও বটে।
বহু তীর্থ বেড়িয়ে যে প্রাণ তৃপ্ত হয় না, প্রাণের শান্তি যে অন্তরেই থাকে— এককথায় ঠাকুর বুঝালেন।
ঠাকুরের কথায় হয়তো আর একটি গভীর ইঙ্গিতও ছিল— বাড়িতেই সকলের শান্তি পাওয়া উচিত। বিশেষ করে যে স্ত্রীলোকের উপর ঘর সংসার রক্ষা করার ভার, তার বেড়াই বেড়াই বাতিক সুস্থ প্রবৃত্তি নয়।
ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ১৬, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: