Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ১৩, ২০২৬
Rating:
ঠাকুর বলিতেন তাঁহার চিত্রপটের মধ্যে তিনি সর্ব্বদাই বিরাজ করেন। তবু ঠাকুরকে শ্রীদেহে দেখিবার জন্য, তাঁহার শ্রীদেহের সান্নিধ্যে থাকিবার জন্য আমাদের এত আগ্রহ ও ব্যাকুলতা কেন ছিল। ভুল করিতাম, ভ্রম বশতঃ তাঁহার চিত্রপটে সম্পূর্ণ বিশ্বাস অসিত না। আমার স্ত্রী একদিন ঠাকুর দর্শনোদ্দেশ্যে রাত্রি প্রায় ১০ ঘটিকার সময় শ্রীযুক্ত রোহিণীবাবুর বাসায় গেলেন, সঙ্গে আমিও ছিলাম। ঠাকুর শুইয়া পড়িতেছিলেন, আমার স্ত্রীকে দেখা মাত্রই উঠিয়া বসিলেন। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া নীচে বসিলেন। ঠাকুর ধীরে ধীরে আমার স্ত্রীকে বলিলেন "আপনার নিকট যে চিত্রপট আছে সেখানে ত' আমি নিত্য বিরাজমান, তবে অনর্থক কষ্ট করিয়া আমার নিকট আসার প্রয়োজন কি?" ইহার পর আমার স্ত্রী ঠাকুরের নিকট বেশি যাইতেন না।
শ্রীউপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় - তাঁর স্মরণে
ঠাকুর বলিতেন তাঁহার চিত্রপটের মধ্যে তিনি সর্ব্বদাই বিরাজ করেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ১৩, ২০২৬
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ১৩, ২০২৬
Rating:
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

.jpg)
কোন মন্তব্য নেই: