বেদবাণী দ্বিতীয় খণ্ড, শ্রী শ্রী রামঠাকুর। পত্রাংশ- (২০৬)
শূন্য চিন্তা শব্দের ভাবকেই ব্রহ্মচিন্তা বলে। ইষ্ট অনিষ্ট যোগকে বিয়োগে রাখিবার জন্য ভগবানের সেবাসাধ্য আয়তন করিতে হয়,ইহাদ্বারা ইষ্টানিষ্ট বিয়োগ হইয়া থাকে। ভগবান শব্দটিই স্বরুপ অর্থাৎ আলকনন্দ [?] শূন্যময়,এক,ব্রহ্মশব্দ বলিয়া কহা [?] হয়। বাসনামূলক আবরণকেই দেহ,শরীর সংঘাত বলিয়া জানিতে হয়। বেদাধ্যয়ন করিতে করিতে বিপ্রপদ লাভ হয়,পরে সংস্কার কার্য্যদ্বারা মার্জ্জিত হইয়া দ্বিজত্ব লাভ করে,পরে ব্রহ্মে স্থিত হইয়া ব্রাহ্মণ হইয়া থাকে। তৎপর ক্রমশ: ভাবান্তর [?] অতিক্রম করিতে করিতে রুদ্রস্থাপনাদি যোগে বিজয় হইয়া পরমানন্দাম্পদ মহাশক্তি বিকাশে চারু আনন্দ ভোগ হইয়া থাকে। অতএব দিবানিশি শূন্যস্বরুপ একমাত্র পতিব্রতাবলম্বন [?] দ্বারা কৃতকার্য্য লাভ হইয়া সত্যবান হইতে পারিবেন,ইহাই স্বভাবসিদ্ধ আনন্দ যোগ জানিবেন। পতিব্রত ধর্ম্ম যাজণ করিতে করিতে সতী হয়,পরে সীতাভাব প্রাপ্ত হয়,তৎপর জিতেন্দ্রীয় অর্থাৎ সাবিত্রীপদ পায়। কালমুক্ত হইয়া সত্যস্বরুপ অবিচ্ছিন্ন আনন্দ সহ পরম প্রীতি লাভ করিয়া থাকে,ইহাই ত্রিসন্ধ্যা জানিবেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ০৬, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: