Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

সত্যই পরম ধর্ম | শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী | দ্বিতীয় খণ্ডের অমূল্য উপদেশ

🕉️ বেদবাণী – দ্বিতীয় খণ্ড (উদ্ধৃত উপদেশাবলী)

শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য উপদেশ

মানবজীবনের প্রকৃত কল্যাণ, সত্যের অনুশীলন, ভাগ্যের বিধান এবং আত্মজ্ঞান সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুরের এই বাণীগুলি অনন্তকাল ধরে ভক্তদের পথপ্রদর্শক হয়ে আছে।


১। (২/১৩)

ভাগ্যং ফলতি সর্ব্বদা। অতএব ভাগ্যকে মানিয়া ভাগ্যের অধীন হইয়া চলিলে সকল সৌভাগ্যশালী হইতে পারে।

২। (১/২১)

ভাগ্য অনুসারে জীবের সকল ফলাফল ভোগ করে। অতএব সত্যকে স্মরণ করিয়া সত্য নিয়া থাকিতে বিশেষরূপে চেষ্টা করিবে।

৩। (২/৩৫)

এই জগতে পর কেহ নাই, অহঙ্কার বলেই আপন পর বলিয়া মনে হয়।

৪। (২/৪৪)

সত্য পরম প্রিয়, সত্যই পরম পদার্থ জানিবেন।

৫। (২/৪৬)

সত্য ধ্রুব, ধীরমতি সত্যই স্থায়ী, অসত্য অস্থায়ী জানিবেন।

৬। (২/৫৪)

লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে। ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না।
(ভাগ্যং ফলতি সর্ব্বদা)

৭। (২/৬৯)

স্থির প্রকৃতির অন্তর্গত পরিগ্রহ থাকিতে পারিলেও ভাগ্যফল মুক্ত হইয়া অভিরোচ সত্যকে পাইয়া থাকে।

৮। (২/৭৪)

সাধনে ভগির যায়, সিদ্ধ দেখে পায় তাহা। যে যাহা চিন্তা করে দেখিতে তাহাই পাইয়া থাকে।

৯। (২/১০৪)

আপনার করণীয় পদ ভগবান বিস্তার করিয়া রাখিয়াছেন।

১০। (১/১০৫)

সত্যই পরম ধর্ম, অন্য চিন্তা সকল অদৃষ্ট সিদ্ধ করিয়া দেয়, কোন ভাবনা রাখে না।

১১। (২/১০৬)

যাহা প্রাক্তনে উপস্থিত করে, যথাযোগ্য ভাবে সর্ব্বদা সহ্য করিয়া থাকিবেন, ইহাই ভাগ্য কৃপায় জ্ঞান।

১২। (২/১৩৫)

নিত্য সত্যই ধর্ম। সত্যই পরম ধর্ম, সত্যই পরম গুরু, সত্যই পরম পদ, সত্যই পরম তপঃ, সত্যই পরমাত্মার স্বরূপ। সত্যই আদি, অনাদি, সত্যই পরামুক্তি, পরাগতি।

১৩। (২/১৪৭)

প্রাক্তন নির্দিষ্ট ভোগ ভিন্ন জীবগণের কেহই অধিকার নাই।

১৪। (২/১৭১)

ভাগ্যভোগ ভুগিতেই হইবে।

এই উপদেশগুলির মূল শিক্ষা হলো— জীবনের সকল প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্যে সত্যকে আশ্রয় করা, ভগবানের বিধানকে মেনে নেওয়া এবং অহংকার ত্যাগ করে শান্তচিত্তে জীবনযাপন করা।

সত্যই পরম ধর্ম। সত্যই পরম গুরু। সত্যই পরম পদ।

🌺 জয় গুরু 🌺
🌺 জয় শ্রীশ্রী রামঠাকুর 🌺
🌺 নামই সত্য, নামেই মুক্তি 🌺

🌐 www.srisriramthakur.com

শ্রীশ্রী রামঠাকুর, বেদবাণী, দ্বিতীয় খণ্ড, অমৃতবাণী, গুরুতত্ত্ব, সত্যই পরম ধর্ম, ভাগ্যং ফলতি সর্ব্বদা, আধ্যাত্মিক উপদেশ, সনাতন ধর্ম, Ram Thakur
সত্যই পরম ধর্ম | শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী | দ্বিতীয় খণ্ডের অমূল্য উপদেশ সত্যই পরম ধর্ম | শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী | দ্বিতীয় খণ্ডের অমূল্য উপদেশ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on May 29, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.