শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী
বেদবাণী ৩য় (১৯)
(১৯) সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদ নাম হইতেছে। তাঁহার সহচরী হইয়া নামামৃত পান করুন।
“প্রাণই ঈশ্বর (সত্য), তিনিই শক্তি”
কর্ত্তৃত্ব করিয়া যে যাহা করিয়া থাকে তাহাকে দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন। প্রাণই ঈশ্বর (সত্য), তিনিহি শক্তি জানিবেন। ইহার ক্ষয় হয় না (অক্ষয়) জানিবেন।
প্রকৃতির গুণের তরঙ্গযোগে লোকে ইহাকে না জানিয়া স্বয়ং অনিত্য অভাবের কর্ত্তা হইয়া লাভ-লোকসানের দ্বারা সুখ-দুঃখাদি নানান অবস্থার উপভোগ করিয়া থাকে।
“নামামৃত পান করুন”
জন্ম-মৃত্যু এড়াইতে পারে না। অতএব সর্ব্বদা নামের আশ্রয় গ্রহণ করিয়া সত্যের অধীন হইয়া থাকিবেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ২৬, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: