শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী
বেদবাণী ৩য় (১৮)
(১৮) নামকে সংকীর্ত্তন বলে। অষ্টপ্রহরকে অষ্টকাল, অষ্টযাম, অষ্টপাশ বলিয়া জানিবেন। নামে অষ্টাপাশাদি সকল মুক্ত হয়।
“নামই সত্য, নামেই উদ্ধার”
মানুষ সকলি মানুষ, মানুষের কোন দোষ নাই। মানুষ শব্দই জ্ঞানী বুঝায়। ভাগ্যানুসারে প্রকৃতির গুণের বিকাশ হয়, তাহাতেই ভালমন্দ, সৎ অসৎ উপলব্ধি হয়।
অতএব অষ্টপ্রহর নাম করিতে কাপড়াদি উপকরণ কিছুই লাগে না। কেবল নামের অধীনস্থ জ্ঞান জন্মিলেই নামের সেবক হয়।
নামই সত্য, নামের দাস সেই সত্যই লাভ করিয়া থাকে। নামেই উদ্ধার করে।
“মনেরও কোন দরকার হয় না”
মন প্রকৃতির গুণের দ্বারায় প্রকাশ হয়, মনেই শান্তি অশান্তি বোধ হয়। ঘুমাইলে কেহই থাকে না।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ২৬, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: