ডাক্তার জে. এম. দাশগুপ্তের ঠাকুরের বিষ্ঠার স্বাদ গ্রহণঃ
যতীন্দ্রমোহন দাশগুপ্ত ছিলেন একজন সুপ্রসিদ্ধ ডাক্তার। সকলের কাছে তিনি পরিচিত ছিলেন জে. এম. দাশগুপ্ত নামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরো অনেক কলিকাতার বিখ্যাত ব্যক্তিদের তিনি চিকিৎসক ছিলেন।
একবার শ্রীশ্রীঠাকুরের প্রচণ্ডরূপে রক্ত আমাশা হইয়াছিল। ডাক্তারবাবু ও অন্যান্য সেবকরা পরস্পরায় ঠাকুরের সেবায় মগ্ন আছেন। হঠাৎ ঠাকুরের পায়খানার বেগ আসিল এবং এমন দুর্গন্ধযুক্ত বিষ্ঠা যার নোংরা গন্ধে চারিদিক ভরপুর। এই বিষ্ঠা পরিষ্কার করিবার অভিপ্রায়ে ডাক্তারবাবু প্রস্তুত। হঠাৎ তাঁহার মনে জাগিল একটি প্রবল ইচ্ছা। ইচ্ছাটি এই যে, ঠাকুর তো স্বয়ং ভগবান। তাঁহার বিষ্ঠার স্বাদ কি রকম হইবে? একবার পরীক্ষা করিয়া দেখা যাক। এই কথা ভাবিয়া উনি এক ফোঁটা বিষ্ঠা জিহ্বার আগায় লাগাইয়া খাইলেন। খাওয়ামাত্র ইহাই অনুভব করিলেন যে বিষ্ঠার অপূর্ব স্বাদ। ইহা পদ্ম ও চন্দনের গন্ধে ভরপুর একটি ভোজ্য পদার্থ। ঠাকুর অন্তর্যামী ভগবান। তাঁহার চোখে একটি ধূলিকণাও এড়াইতে পারে না। শ্রীশ্রীঠাকুর বলিলেন "ডাক্তারবাবু আপনি তো সব ঘৃণারে জয় করেছেন।"
জীবনের দুঃখ থেকে মুক্তির পথ |Bengali Iশ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী | মন শান্ত করার সহজ উপায়
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
April 10, 2026
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
April 10, 2026
Rating:






.jpg)
No comments: