Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

গুরুই জীবনের আসল শক্তি | Ramthakur Vedbani Part 149 Explained in Bengali

 নাম নামী একই বস্তু। যেখানে নাম হয় সেখানে শ্রীকৃষ্ণ থাকেন। ইহাই ব্রজধাম হইয়াছে। এই ধামের প্রাণ-দেবতা শ্রীশ্রীপ্রাণকৃষ্ণ কৈবল্যনাথই দ্বাপরের শ্রীগোবিন্দ বা শ্রীকৃষ্ণ। এই ধামই কৈলাসতীর্থ।শ্রীশ্রীঠাকুর নিজেই বিদেহী মোহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়কে বলিয়াছিলেন—ইহা শিবক্ষেত্র।এই ধামে আদিনাথ, স্বয়ম্ভুনাথ নিত্য বিরাজ করিতেছেন। আপনি ভারতের প্রাচ্যভূমি কৈলাসতীর্থরূপ কৈবল্যধামে সবই পাইবেন। এই ধামই হরগৌরীর মহামিলনক্ষেত্র।শৈব,শাক্ত,বৈষ্ণবের পুণ্য লীলাভূমি সর্ব্বতীর্থসমন্বয় হইবার সুযোগ আছে। ভগবদধামে জীব আসিলে আর ফিরে না। সেই মহাতীর্থে অবগাহন করিয়া শ্রীরামগোবিন্দ-চরণে দেহমন অর্পণ করতঃ আশ্রয় লাভ করে। এই আশ্রয় লাভ করিলে জীব মহামানব হয়। ইহাই সাধনক্ষেত্র।এখানে ভগবান নিত্য বিরাজ করেন। "বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি। "

দয়াময় শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব ইহাই তাঁহার পত্রেও উল্লেখ করিয়াছেন। —এই আশ্রমে আমার প্রাণ, প্রাণের ঈশ্বর শ্রীসম্পদ ভগবানের স্বরূপশক্তি শ্রীগুরুদেবের পরমানন্দ-সাধ্য আত্মশক্তি তাঁহার স্বগণ সহ সমস্ত ত্রিলোকাদি বৈকুন্ঠ কৈলাসের আদর্শশক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন। তিনি ঐ স্থানচ্যুত হইয়া একপদও কোথাও গমন করেন না। কিন্তু আশ্রমে সর্ব্বদাই বিরাজ করেন এবং আসন ছাড়িয়া এক মুহুর্ত্তও থাকেন না।
শ্রীশ্রীকৈবল্যধাম-মাহাত্ম্য
শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(শ্রীশ্রীকৈবল্যধামের তৃতীয় মোহন্ত)
শ্রীশ্রীরামঠাকুর আবির্ভাব
শতবার্ষিকী স্মারক গ্রন্থ
গুরুই জীবনের আসল শক্তি | Ramthakur Vedbani Part 149 Explained in Bengali গুরুই জীবনের আসল শক্তি | Ramthakur Vedbani Part 149 Explained in Bengali Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on এপ্রিল ২৩, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.