বেদবাণী তৃতীয় খণ্ড,শ্রীশ্রীরামঠাকুর,বেদবানী পত্রাংশ নং -(৫৪) দেহ আবরণে পড়িলেই দেহীর জীব আখ্যা হয়। দেহ সকল প্রকৃতির গুণ হইতে উৎপন্ন হইয়া থাকে এবং গুণ সকলের তারতম্য বশত: কামনা, বাসনা, ইচ্ছা প্রভৃতির ক্ষেত্রে বিকার জন্মিয়া থাকে, তাহা হইতেই মন, বুদ্ধি, প্রাণ, অহংকার এবং অভিমান দ্বারা জীব সকল বদ্ধ হয়। ইহা হইতেই সুখী দু:খী, প্রাপ্ত এবং অপ্রাপ্ততার জন্ম হয়। ঈশ্বর কোন কিছু করেন না, কারণ ঈশ্বর নির্লিপ্ত। তাঁহাকেই জ্ঞানীগণ স্বভাব বলিয়া থাকে। তাঁর কোন অভাব নাই, কাজেই, সৃষ্টি করেন না। প্রকৃতির গুণ হইতেই সত্ত্বগুণের দ্বারা সুখী, রজ:গুণের দ্বারা দু:খী, তমগুণের কার্য্য হয় কেবল শোক-সন্তাপ। এই সকল গুণের তারতম্যতা হেতু বাসনাদি উৎপন্ন হয়। “কাম এষ ক্রোধ এষ রজোগুণসমুদ্ভব: মহাশনো মহাপাপ্না বিদ্দ্যেনমিহ বৈরিণম”। । ভগবানের বাক্য গীতায় প্রকট আছে। এই সকল কর্ম্মের দ্বারা ভগবানকে জানা যায় না। ভগবানের সঙ্গে সম্বন্ধ জীবের স্বরুপ (অর্থাৎ আনন্দময়), সেই আনন্দ পাইতে বাধক, ঐ সকল গুণের বিকৃতি মাত্র। প্রলোভনে পড়িয়া কর্ত্তা হইয়া গুণের তারতম্য শাসনে নিযুক্ত থাকিলেই স্বরুপ ভুলিয়া গিয়া মায়া ভ্রান্তির দাস হইয়া ঘুরিতে থাকে। এই জন্যই অহং অহংকার দ্বারা বুদ্ধিভ্রম হইয়া সুখের লালসায় অপার অগাধ সাগরে পড়িয়া থাকে, কৃষ্ণ স্মৃতি [?] হয় না। স্মৃতিভ্রংশ ঘটিয়া পড়ে, এই জন্যই ভগবানকে জানিতে পারে না। অহংকার বিমূঢ়াত্মা কর্ত্তাহমিতি মন্যতে, ভাগবতে বলিয়া থাকে। কামনাদি যাহা কিছু কর্ত্তৃত্বাভিমানে সুখ-দুঃখ জনক দেহীর নিকট উপস্থিত হয় [সেই] সকল বেগ সহ্য করিতে করিতে দেহে সঙ্গে সঙ্গে গুণের প্রারব্ধ দণ্ডমুক্ত হইয়া ভগবানের সম্বন্ধতা লাভ করিয়া থাকে। জীব সকল নিত্য ভগবানের দাস, গুণের বিকৃতি বাসনায় পড়িয়া কর্ত্তা হইয়া নানান উপাধি হইয়া এই সংসারে ঘুরিয়া বেড়ায়। রজ:গুণ হইতে যাহা উৎপন্ন হয় তাহাকে কামনা বলে, বাসনা বা [?] ইচ্ছা বলে। এই কামনাদির [দ্বারা] আহত হইলেই রাগ, দ্বেষ, হিংসা প্রকাশ হইয়া পড়ে, ইহার দ্বারা সর্ব্বদাই জন্ম মৃত্যুর কবলে পড়িয়া যায়। এইজন্য এই স্থানকে মরুভূমি অর্থাৎ দুষ্পুরণ স্থান বলে। ইহা পূর্ণ হয় না। অতএব সর্ব্বদাই ইহাদের বেগ ধৈর্য্য ধরিতে ধরিতে ভগবৎতত্ত্ব বোধ হয়। হ্রাস হয় না। কেবল নাম করিবেন। প্রাক্তনের কর্ম্ম সকলই দেহের সঙ্গে সঙ্গে তরঙ্গে পড়িয়া থাকিব। নিত্যধাম অবিচ্ছিন্নরুপে লাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। ……দেহে বন্ধনের শক্তিতে শক্তিহীন জন দেহত্যাগে পূর্ণ শক্তিমান হ’ন। দেহেরই মৃত্যু কিন্তু দেহী জন্মেন না, মরেন না। তিনি সর্ব্বদাই থাকেন।
দেহ নয়, আত্মাই সত্য। কামনা-বাসনার বন্ধন ছিন্ন করে নাম জপেই মুক্তির পথ। 🙏 শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী থেকে অনুপ্রাণিত এই আধ্যাত্মিক বার্তা। 🔖 HASHTAGS #Ramthakur #VedBani #SpiritualTruth #BhagavadGita #NaamJap #SanatanDharma #AtmaTattva #Bhakti #Krishna #InnerPeace
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
এপ্রিল ১৮, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: