Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

জীবনের সব শক্তি গুরুর মধ্যেIগুরুর আশ্রয়ে জীবনের আসল শক্তি | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী (পত্রাংশ ১৪৯) ব্যাখ্যা

যেমন মায়ের শিশু সেবা করার মত।তিনি তার ভালো লাগা মন্দ লাগার দিকে তাকান না।ঠিক সেইভাবে ভাল লাগুক না লাগুক সর্ব্বদা এই নাম করতে থাকবেন।তার ফল হয়,আস্তে আস্তে নামে রুচি আসে।এই ভালো লাগে না অবস্থাটা পার হইয়া গিয়া ভালো লাগতে থাকে। তখন বলে নামে রুচি। রুচিটা যখন পাকে তখন তন্ময়তা আসে।এই তন্ময়তাটা যখন পাকে তখন ধ্যান হয়।সেই ধ্যানটাও যখন পাকে তখন সমাধি হইয়া যায় বা যোগ হইয়া যায়।যোগ মানে মিলন।মিলনটা কি? সাধারণ ভাবে দ্যেখেন—প্রথমে দেখা হয়, ভাব হয় ও তারপরে মিলন হয়।নামকে সেই প্রীতির ভাবে ধরবেন।নামের সঙ্গে দেখা হইল,ভাব হইল।যত ভাব করতে পারবেন তত তাহাকে কাছে পাইবেন।কাছে পাইতে পাইতে তখন শেষ অবস্থায় ঐ যোগ আসে। তখন আমিটা একেবারে চইল্যা যায়।ঐ সেবা যেমন মা তার আমিত্ব ভুইল্যা গিয়া তার শিশুর সেবা করেন, শিশুকে ভালো রাখতে চেষ্টা করেন।নাম করতে করতে সেই অবস্থাটা আসে যখন আমিত্বটা একেবারে লোপ পাইয়া যায়। নিষ্ঠা-সেবার ধর্ম্মই হইল যে,আমিত্ব ছোট হইয়া আসে,ছোট হইতে হইতে আমিত্ব একেবারে লোপ পায়।তখনই শিব শব হইয়া যায়। শব কি? যার আমিত্ব নাই,যার কোন কামনা-বাসনা নাই।ঠিক সেই অবস্থা যখন হয় তখন যোগ হয়।তখন অন্য দিকে লক্ষ্য থাকে না। সেই অবস্থা আসে কি কইর‍্যা? অভ্যাস করতে করতে। ঐ যে অভ্যাস করা এটাই তপস্যা।উঠতে বসতে,চলতে ফিরতে যা কিছু করেন পদে পদে নাম স্মরণ করবেন।ইষ্ট স্মরণ কইর‍্যা সব করবেন। "স্মরণিকা" নাম সম্বন্ধে পরম পূজনীয় চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়
জীবনের সব শক্তি গুরুর মধ্যেIগুরুর আশ্রয়ে জীবনের আসল শক্তি | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী (পত্রাংশ ১৪৯) ব্যাখ্যা জীবনের সব শক্তি গুরুর মধ্যেIগুরুর আশ্রয়ে জীবনের আসল শক্তি | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী (পত্রাংশ ১৪৯) ব্যাখ্যা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on এপ্রিল ২৩, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.