Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

অক্ষয় তৃতীয়া ও রামঠাকুরের মহিমা | মন শান্তির সহজ উপায় | Sri Sri Ramthakur Teachings@Joyramjoygobinda

 অক্ষয় তৃতীয়ার মাহাত্ম

শ্রীশ্রী রাম ঠাকুর
👏👏
🍁অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না।
বৈদিক বিশ্বাসানুসারে ,
এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।
🍁অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র ও শুভ তিথি যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়।
💥অক্ষয় তৃতীয়ার
প্রধান মাহাত্ম্য ও তাৎপর্য: --
🍁পুণ্য অর্জনের দিন:
এই দিনে দান-ধ্যান, বিশেষ করে অন্ন, বস্ত্র বা জল দান করলে অসীম পুণ্য লাভ হয় এবং পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়।
🍁শুভ কাজের সূচনা:
নতুন ব্যবসা, গৃহপ্রবেশ, বিবাহ বা কোনো কিছু কেনাকাটা করার জন্য এটি বছরের অন্যতম সেরা দিন হিসেবে গণ্য হয় ।
🍁পৌরাণিক ঘটনা:
পরশুরাম জয়ন্তী: ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় ।
🍁মহাভারত সূচনা: লোকবিশ্বাস অনুযায়ী, এই তিথিতেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনার সূচনা করেছিলেন এবং গণেশ তা লিখেছিলেন ।
🍁অক্ষয় পাত্র লাভ:
পাণ্ডবরা বনবাসকালে এই দিনে সূর্যদেবের কাছ থেকে 'অক্ষয় পাত্র' পেয়েছিলেন, যাতে কখনো খাবারের অভাব হতো না।
🍁গঙ্গা অবতরণ: এই দিনেই গঙ্গা মর্ত্যে অবতীর্ণ হয়েছিলেন।
🍁শ্রীকৃষ্ণ-সুদামা: এই দিনেই শ্রীকৃষ্ণ তাঁর দরিদ্র বন্ধু সুদামাকে ঐশ্বর্য ও সুখ প্রদান করেছিলেন ।
🍁লক্ষ্মী ও গণেশ পূজা:
এই দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়, যা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় ।
🍁সোনার কেনাকাটা: অনেকেই এই দিনে সোনা বা রূপা কেনেন, যা ঘরে স্থায়িত্ব ও উন্নতির প্রতীক হিসেবে ধরা
হয় ।
🍁বিশেষ বিশেষ আচার:অনেকে এই দিনে বিষ্ণু বা লক্ষ্মীর পূজা করেন, গঙ্গাস্নান করেন, এবং ব্রাহ্মণ বা অভাবী মানুষকে দান করেন। এই দিনটি কোনো নেতিবাচক চিন্তা বা কাজ থেকে বিরত থাকার দিন ।
💥💥পরম দয়াল
শ্রীশ্রী রামঠাকুর 👏👏
🍁পিতা- শ্রীরাধামাধব বিদ্যালংকার এবং মাতা শ্রীমতি কমলা দেবীর তনয়রূপে
১২৬৬ বঙ্গাব্দের ২১ মাঘ, ১৮৬০ খ্রীস্টাব্দের ০২ফেব্রুয়ারী বৃহস্পতিবার ব্রাহ্মমুহুর্তে, রোহিনী নক্ষত্রে, শুক্লা দশমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন।
🍁ঠাকুরের শ্রীমুখের বাণীতে জানা যায় যে,
সত্যযুগ আদ্যপুত অক্ষয় তৃতীয়া তিথিতে অতি আশ্চর্য্যজনকভাবে তাঁহার মাতৃগর্ভে প্রবেশ হয়েছিল।
🍁এক অক্ষয় তৃতীয়ায় শ্রীশ্রী রাম ঠাকুরের উপনয়ন হয়েছিল।
🍁পরের অক্ষয় তৃতীয়ায় শ্রীশ্রী ঠাকুর শ্রী গুরুর নিকট অতিন্দ্রিয় উপায়ে দীক্ষা বা মহামন্ত্র লাভ করেন।
🍁দীক্ষা লাভের পর মাঝে এক অক্ষয় তৃতীয়া বাদ দিয়া পরের অক্ষয় তৃতীয়ায় স্থূলভাবে শ্রীশ্রী ঠাকুর প্রথম গুরুর সাক্ষাৎ লাভ করেন।
🍁শ্রীদেহে ঠাকুর ইহাও বলিয়াছিলেন যে,
অক্ষয় তৃতীয়াতে হবে স্থুলদেহ সংবরণ এবং তাইই হয়েছিল।
🍁চৌমুহনী, নোয়াখালীতে ১৩৫৬ বংগাব্দের ১৮ বৈশাখ ১৯৪৯ খ্রীষ্টাব্দের ০১মে, রবিবার পুণ্য অক্ষয় তৃতীয়া তিথিতে অগনিত ভক্তের প্রাণের ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করে
অপ্রকট হলেন।
🍁৯০ বছর বয়সে
মহাপ্রস্থান করেন সকলের রামভাই শ্রীশ্রী রামঠাকুর।
🍁উপরে বর্ণিত রাম ঠাকুরের বিচিত্র লীলাসমূহ পুন্য অক্ষয় তৃতীয়ায় সংঘটিত হওয়ার প্রেক্ষিতে স্বাভাবিক ভাবেই রামাশ্রিতদের জন্য
পুণ্য অক্ষয় তৃতীয়া তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🍁ভক্তদের বিশ্বাস, এই দিনে রাম ঠাকুরের কৃপা বা জ্ঞান অর্জিত হলে তা অক্ষয় বা চিরস্থায়ী হয়, যা জীবনের অজ্ঞানতা বা অন্ধকার দূর করে।
জয় রাম 👏👏
জয় গুরু 👏👏
শুভ অক্ষয় তৃতীয়া 👏👏👏
অক্ষয় তৃতীয়া ও রামঠাকুরের মহিমা | মন শান্তির সহজ উপায় | Sri Sri Ramthakur Teachings@Joyramjoygobinda অক্ষয় তৃতীয়া ও রামঠাকুরের মহিমা | মন শান্তির সহজ উপায় | Sri Sri Ramthakur Teachings@Joyramjoygobinda Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on April 20, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.