Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

শুভ অক্ষয় তৃতীয়া - শ্রী শ্রী রামঠাকুর

🙏 শুভ অক্ষয় তৃতীয়া 🙏

জন্ম অক্ষয়, এইটার ক্ষয় নাই। অক্ষয় হইয়াই আছে... অক্ষয় তৃতীয়ায় আমি মাতৃ জঠরে ভ্রুনস্থ হইছি... আবার এই অক্ষয় তৃতীয়ায় হয়ত এই দেহ ছাড়তে হইব...

এই তিথিতেই ১৩৫৬ বঙ্গাব্দের ১৮ বৈশাখ অগণিত ভক্ত ও শিষ্যদের অশ্রুজলে ভাসিয়ে জড়দেহ ত্যাগ করে সূক্ষ্মদেহ ধারণ করেন শ্রী শ্রী রাম ঠাকুর। এইদিনে বাংলাদেশের নোয়াখালী জেলার চৌমুহনীতে সমাধি মন্দিরে তিরোভাব উৎসব ও সমাধি স্নান অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাপী ছড়িয়ে আছেন ঠাকুরের অসংখ্য ভক্ত, শিষ্য ও অনুরাগী। সকলের পক্ষে সমাধি স্নানে অংশ নেওয়া সম্ভব না হলেও, ঘরের শ্রীপটে পূজা ও নাম জপের মাধ্যমে তাঁর কৃপা লাভ করা যায়।

“এই খাঁচাটার পিছনে ঘুইরা লাভ কী, ঐ পটের মধ্যেই তো আমি আছি।”

শ্রী শ্রী ঠাকুর নানা লীলার মাধ্যমে বুঝিয়েছেন—শ্রীপট কেবল ছবি নয়, তা জীবন্ত বিগ্রহ, যেখানে তিনি স্বয়ং বিদ্যমান।

“আমার পিছনে ঘুইরা কি লাভ? আমি তো পটের মধ্যেই আছি, যার যা দরকার ঐ পটের সম্মুখে নিবেদন করিলেই আমি পাই।”

ভক্তদের জীবনে নানা ঘটনার মাধ্যমে এই সত্য প্রমাণিত হয়েছে— কখনো ভোগে উষ্ণতার প্রভাব, কখনো মশার দংশন—সবই অনুভূত হয়েছে পটে।

“আপনার নিকট যে চিত্রপট আছে সেখানে তো আমি নিত্য বিরাজমান, তবে অনর্থক কষ্ট করিয়া আমার নিকট আসার প্রয়োজন কি?”

এই শিক্ষা আমাদের জানায়—বিশ্বাস থাকলেই শ্রীপটেই তাঁর সান্নিধ্য লাভ সম্ভব।

তাই এই পুণ্য তিথিতে শ্রীপটে নামজপ ও পূজা করে শ্রী শ্রী ঠাকুরের কৃপা লাভ করুন 🙏
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on April 20, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.