Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

বাবা! গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না?ভোগ বনাম ভক্তি | শ্রীশ্রীরামঠাকুরের বেদবাণী ১০৯ | Maya, Dharma & Divine Truth Explained

 একদিন শরৎচন্দ্র কাব্যতীর্থ মহাশয় ঠাকুরের উপদেশ শ্রবণকালে প্রশ্ন করেন, 

"বাবা! গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না?"

ঠাকুর বলিলেন -

"গুরু ভিন্ন এ জগতে কিছুই লাভ হয় না। আপনি যাগ কাছে খাইতে, হাটতে, কথা বলতে শিখছেন সকলেই গুরু বই নন। ধর্মজগতেও একই কথা। আগুন সর্বত্রই আছে, পাথরের মধ্যেও আছে, শূন্যেও আছে, শুকনা কাঠের মধ্যেও আছে। থাকলে হইব কি? আগুন পাওয়া যাইব কিভাবে? যেইখানে আগুন জ্বলছে সেইখানে গেলে অতি সহজে পাওয়া যাইবে। সেইরূপ ব্রহ্ম বা ঈশ্বর চিন্ময়রূপে সর্বলোকব্যাপী বিরাজ করলেও ব্রহ্মবিদ গুরুর আশ্রয় ভিন্ন ব্রহ্ম দেখাও যায়না, ধরাও যায় না। যেহেতু একমাত্র ব্রহ্মবিদ গুরুতেই ব্রহ্মের চিন্ময় শক্তি বিশেষভাবে বিকশিত হইয়া আছে। সুতরাং ব্রহ্মবিদ গুরু ভিন্ন ঈশ্বরলাভ অসাধ্য বই কি?

 সঙ্গে জনা পাঁচেক মুসলিম মহিলা যাত্রী ছিল, আমাদের দেখা দেখি তাঁহারাও সাহসে ভর করিয়া আমাদের সঙ্গ নিল। আমি আগে চলিতেছি, মতি আমার পিছনে এবং মহিলারা তার পিছনে ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। কাঁকড়াবন পৌঁছাইবার মাইল খানেক পূর্বে একটি কলোনী ছিল সেই কলোনী পর্যন্ত আসিতে সন্ধ্যা হইয়া গেল। বনপথে দ্রুত হাঁটিতে হাঁটিতে দূর হইতে পথমধ্যে একটি বড় কাষ্ঠখন্ড পড়িয়া আছে লক্ষ্য করিলাম। দ্রুতলয়ে হাঁটিতে হাঁটিতে যখন ঐ কাষ্ঠখন্ড আর আমার মধ্যে দূরত্ব মাত্র ১৫/১৬ হাত ভাল করিয়া নিরীক্ষণ করিয়া দেখিলাম এক বিশালাকার বাঘ দূর হইতে কাষ্ঠখন্ড বলিয়া ভ্রম হইয়াছিল। আমি প্রমাদ গুনিলাম, জীবন্ত মৃত্যুদূত বিশাল হা করিয়া দূর হইতে আমাকে শিকার হিসাবে নিশানা বানাইয়া চরম আঘাতের জন্য প্রস্তুত। আমার শিরা উপশিরায় রক্ত শীতল হইতে শীতলতর হইতেছিল, বুঝিতে পারিলাম আমার বাক্য এবং বোধশক্তি লোপ পাইতেছে। অগ্রসর হওয়া এবং পশ্চাদপসারণ দুইই মৃত্যুকে বরণ করা। হঠাৎ গুরুকে স্মরণ করিয়া জয়রাম জয়রাম ধ্বনি।

রামভাই স্মরণে
বাবা! গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না?ভোগ বনাম ভক্তি | শ্রীশ্রীরামঠাকুরের বেদবাণী ১০৯ | Maya, Dharma & Divine Truth Explained বাবা! গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না?ভোগ বনাম ভক্তি | শ্রীশ্রীরামঠাকুরের বেদবাণী ১০৯ | Maya, Dharma & Divine Truth Explained Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on এপ্রিল ০৫, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.