"গুরু ভিন্ন এ জগতে কিছুই লাভ হয় না। আপনি যাহার কাছে খাইতে, হাঁটতে, কথা বলতে শিখেছেন, সকলেই গুরু বই নন।
শ্রীশ্রী ঠাকুরের অমূল্য উপদেশ
একদিন শরৎচন্দ্র কাব্যতীর্থ মহাশয় ঠাকুরের উপদেশ শ্রবণকালে প্রশ্ন করেন—
"বাবা! গুরু ভিন্ন কি ঈশ্বর লাভ হয় না?"
"গুরু ভিন্ন এ জগতে কিছুই লাভ হয় না। আপনি যাহার কাছে খাইতে, হাঁটতে, কথা বলতে শিখেছেন, সকলেই গুরু বই নন। ধর্মজগতেও একই কথা। আগুন সর্বত্রই আছে—পাথরের মধ্যে, শূন্যেও, শুকনা কাঠের মধ্যেও। থাকলে হইব কি? আগুন পাওয়া যাইবে কিভাবে? যেইখানে আগুন জ্বলছে, সেইখানে গেলে অতি সহজে পাওয়া যায়।
সেইরূপ ব্রহ্ম বা ঈশ্বর চিন্ময়রূপে সর্বলোকব্যাপী বিরাজ করলেও, ব্রহ্মবিদ গুরুর আশ্রয় ভিন্ন ব্রহ্ম দেখা যায় না, ধরা যায় না। যেহেতু একমাত্র ব্রহ্মবিদ গুরুর মধ্যেই ব্রহ্মের চিন্ময় শক্তি বিশেষভাবে বিকশিত হয়ে আছে।
সুতরাং ব্রহ্মবিদ গুরু ভিন্ন ঈশ্বরলাভ অসাধ্য বই কি?"
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
এপ্রিল ০৪, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: