Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

ৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক বাণী

কৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক বাণী

কৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক বাণী

একদিন শ্রীশ্রী রামঠাকুর ভক্তদের মাঝে গভীর ধ্যানমগ্ন অবস্থায় বসিয়া ছিলেন। প্রায় বিশ মিনিট পর তিনি অলৌকিক ভাবাবেশে বলিতে আরম্ভ করিলেন—

“জয়ন্তী মা কৈবল্যধাম রক্ষা করতেছেন। তিনি মহাশক্তির তুল্যতালাভ কইরা লোকচক্ষুর অন্তরালে থাইকা জগৎহিতে রত আছেন। তিনি কৈবল্যধামের অধিষ্ঠাত্রীরূপিনী।

শ্রীঠাকুর আরও বলিলেন যে, অনন্তনাগ ফণা বিস্তার করিয়া কৈবল্যধামে শয়নাবস্থায় আছেন এবং তাঁহার জঙ্ঘার উপর শ্রীমন্দির প্রতিষ্ঠিত। মন্দিরের মধ্যে লক্ষ্মীদেবী নিয়ত শ্রীচরণ সেবায় রত আছেন।

তিনি দর্শন করিলেন যে মহাকালী এক পদ কৈবল্যকুণ্ডে এবং অপর পদ কামশ্রীকুণ্ডে স্থাপন করিয়া সতত দাঁড়াইয়া আছেন। শিব ও শক্তিরূপে হরগৌরী সর্বক্ষণ সেখানে বিহার করেন।

শ্রীঠাকুর বলিলেন—

“কৈলাস তীর্থের ফল শিব-শক্তিতে এখানে পাওয়া যায়। কৈলাস যাওয়ার প্রয়োজন নাই। কৈবল্যশক্তিতে দশ মহাবিদ্যা বিরাজ করতেছেন। অতএব কৈবল্যনাথের সেবায় আত্মনিয়োগ কইরা জীবন সার্থক করেন।”

এরপর শ্রীঠাকুর পুনরায় চোখ বন্ধ করিয়া গভীর নীরবতায় নিমগ্ন হইলেন। প্রায় দশ মিনিট পরে অত্যন্ত নিচুস্বরে এক ভবিষ্যদ্বাণীমূলক বাণী উচ্চারণ করিলেন—

“একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব। ধংস হইব না। কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে সর্বধর্মের সমন্বয় সাধন করবেন। ইহা মহাতীর্থ হইব, চিন্তা নাই।”

কিছু সময় পরে শ্রীঠাকুর চোখ খুলিয়া উপস্থিত সকলের দিকে তাকাইয়া বলিলেন—

“একি! আপনেরা সকলে বইসা রইছেন কেন? কোন জিজ্ঞাসা আছে নাকি?”

এই অলৌকিক বাণীতে শ্রীশ্রী রামঠাকুর কৈবল্যধামের ভবিষ্যৎ মাহাত্ম্য, জয়ন্তী মায়ের অদৃশ্য রক্ষা এবং সর্বধর্ম সমন্বয়ের এক মহান ভবিষ্যদ্বাণী ব্যক্ত করিয়াছেন। ভক্তসমাজের নিকট এই বাণী আজও গভীর শ্রদ্ধা ও প্রেরণার উৎস।

জয় রাম । জয় গোবিন্দ । 🙏

— ফনীন্দ্র কুমার মালাকার
“রামভাই স্মরণে”
পৃষ্ঠা ৫৫

www.srisriramthakur.com
JoyRam Productions House

ৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক বাণী ৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক বাণী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on June 03, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.