Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

দেহ-শব্দের অর্থ-যাহা দ্বারা দহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে, তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ

 ঠাকুর! দেহ কি?

“দেহ-শব্দের অর্থ-যাহা দ্বারা দহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে, তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ।”
“এ দেহ-ই দেবালয়। এই দেব মন্দির কখনও অপবিত্র হয় না। এর মাঝে সর্ব্বদেবতা অধিষ্ঠিত। দেহই বহুরূপ। দেহী একই। দেহী এক রকমই থাকেন ক্ষয় নাই। দেহীর পরিবর্তন ও হ্রাস বৃদ্ধি নাই।”
ঠাকুর! এ দেহ কার?
“এ দেহ গুরুর। ইহাই গুরুধাম। দেহী নিত্য, তাহার জন্মও নাই, মৃত্যুও নাই, মিলও নাই, শোকও নাই।”
ঠাকুর! ‘দেহের’ পাপ কি আত্মা স্পর্শ করে?
“দেহের পাপ আত্মাকে স্পর্শ করে না।”
ঠাকুর! দেহ ত্যাগ কি?
“এ দেহে থাকিয়া যদি মরা দেহের মত বাসনা শূন্য সহিষ্ণুতা হয় তবেই দেহ ত্যাগ করিয়া থাকে।”
ঠাকুর! দেহ ত্যাগের পর আত্মা কোথায় যায়?
“আত্মা কোথাও যায় না। মনের প্রয়োজন বন্ধতার দরুন আত্মা সীমাবদ্ধ হয়, এইজন্যই বাসনা ত্যাগ হইলেই মুক্ত হয়।”
ঠাকুর! আমার এ আবদ্ধ ধাম খুলবে কিভাবে?
“নাম করিতে করিতে ধাম খুলিয়া যাইবে।”
ঠাকুর! এ দেহটিকে কি ‘আমি’ বলা যায়?
“শরীরকে ‘আমি’ বলিলে ভুল হয়। আমি বলিয়া পৃথিবীতে কেহ নাই। আমার কোন শক্তি নাই। আমি যন্ত্র চালিত পুতুলিকা মাত্র। শরীরের যন্ত্র করিতে হইবে।”
ঠাকুর! ক্ষেত্রের পরিচয় কি?
“ক্ষেত্রের কোন নাম নাই। যে শস্য যখন বপন করে, তাহারই নামে ক্ষেত্রের পরিচয় হয়।”
ঠাকুর! জীব দেহে কি নিত্যলীলা দর্শন হয় না?
“নিত্যরূপ চিম্ময়রূপ। তাহার দর্শন হইলে আর তাহা হইতে চক্ষু ফিরাইতে পারা যায় না। নিত্যরূপ আবির্ভূত হইলে দেহভাব আপনি কাটিয়া যায়। তবে জীব দেহে নিত্যলীলা দর্শন হয় না। যাহা দর্শন হয় তাহা তত্ত্বের ছায়া ‘স্বপ্ন দর্শন মাত্র।’”
🙏 শ্রীশ্রী রামঠাকুরের বাণী
দেহ-শব্দের অর্থ-যাহা দ্বারা দহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে, তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ দেহ-শব্দের অর্থ-যাহা দ্বারা দহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে, তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on June 05, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.