Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

ক্ষমা, ত্যাগ ও পবিত্রতার মাহাত্ম্য রামঠাকুর শিক্ষা দিয়েছেন— ক্ষমা হলো প্রকৃত দয়ার ভিত্তি। ত্যাগ হলো সত্যের সারবস্তু। পবিত্রতা হলো ধর্মের মূল ভিত্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, সে হৃদয়ে শান্তি লাভ করে। যে ত্যাগ করতে পারে, সে সত্যের নিকটবর্তী হয়। আর যার মন পবিত্র, সে প্রকৃত ধর্মের অনুসারী।

 শ্রীশ্রী রাম ঠাকুর ও শ্রী শ্রী আনন্দময়ী মা

শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহ অসুস্থ থাকাকালীন ঢাকা শাহবাগের মা আনন্দময়ী একদিন ঠাকুরকে দর্শন করিতে আসিলেন। তাঁহার সঙ্গে কতিপয় ভক্ত, অনুরক্তও ছিলেন। আমি খাটের উপর শ্রীশ্রী ঠাকুরের সেবায় রত ছিলাম।
শ্রীশ্রী মা ঠাকুরকে অভিবাদন করিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন, ঠাকুর ও নীরব। এই উভয়ের নীরবতার মধ্যে কি আলাপ হইয়াছে তাহা বুঝিবার শক্তি আমাদের নাই ! কিছুক্ষণ পরেই মা ভক্তগণ সহ চলিয়া গেলেন।
এই প্রসঙ্গে আর একটি ছোট ঘটনার অবতারণা করিতেছি। ঘটনাটি ঘটিয়াছিল ইহার ২/১ দিন পর তখন ঠাকুরের শ্রীদেহ একটু সুস্থ ছিল। এক প্রৌঢ় ভদ্রলোক ঠাকুরের অসুস্থতার সংবাদ পাইয়া দেখিতে আসিয়া তিনি কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। ঠাকুর খাট হইতে নামিয়া তাঁহাকে সাষ্টাঙ্গে প্রনাম করিলেন। ভদ্রলোক হতভম্ব হইয়া পড়িলেন। পরে ঠাকুরের চরণযুগল বক্ষে ধারণ করিয়া নিজ আশঙ্কায় নানা প্রকার ভাষায় ও ভঙ্গিমায় স্তুতি আরম্ভ করিলেন যেন তিনি কত অপরাধী।
ঠাকুর তাঁহাকে আশ্বস্ত করিলেন শুধু দুই চারটা কথা বলিয়া ,"আপনার কোনো অপরাধ হয় নাই, আমাকে আশীর্বাদ করিয়া যান।"
পরে অনুসন্ধান করিয়া জানিলাম তিনি বেলপুকুরের প্রসিদ্ধ ভট্টাচার্য্য বংশোদ্ভব এবং শ্রীশ্রীঠাকুরের পুর্ব্বাশ্রম বংশের গুরু বংশ। ঠাকুর যে কাহার সহিত কি ব্যবহার বা আচরণ করিতেন তাহা আমাদের বুদ্ধির অগম্য।

ক্ষমা, ত্যাগ ও পবিত্রতার মাহাত্ম্য রামঠাকুর শিক্ষা দিয়েছেন— ক্ষমা হলো প্রকৃত দয়ার ভিত্তি। ত্যাগ হলো সত্যের সারবস্তু। পবিত্রতা হলো ধর্মের মূল ভিত্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, সে হৃদয়ে শান্তি লাভ করে। যে ত্যাগ করতে পারে, সে সত্যের নিকটবর্তী হয়। আর যার মন পবিত্র, সে প্রকৃত ধর্মের অনুসারী। ক্ষমা, ত্যাগ ও পবিত্রতার মাহাত্ম্য রামঠাকুর শিক্ষা দিয়েছেন—  ক্ষমা হলো প্রকৃত দয়ার ভিত্তি। ত্যাগ হলো সত্যের সারবস্তু। পবিত্রতা হলো ধর্মের মূল ভিত্তি। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, সে হৃদয়ে শান্তি লাভ করে। যে ত্যাগ করতে পারে, সে সত্যের নিকটবর্তী হয়। আর যার মন পবিত্র, সে প্রকৃত ধর্মের অনুসারী। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ১১, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.