Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

 গুরুদেব বললেন ,

রাম , ভোর হওয়া গেছে ।
চলো , আমি তোমারে দিয়া আসি ।
শ্রীশ্রী রামঠাকুর
শ্রীশ্রী রামঠাকুর বলেছেন ,
এই সময় সীতাকুণ্ড শিব চতুর্দশীর পূর্বে গুরুদেব যোগাযোগ প্রেরণ করলেন,
আমি যেন শিবচতুর্দশীর দিন সীতাকুণ্ডে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করি।
ছুটির জন্য দরখাস্ত দিলাম ।
বড় সাহেব কার্য্য পরিদর্শনে আসবেন বইলা আমার
ছুটি মঞ্জুর হইল না ।
চতুর্দশীর দিন প্রাতে টেলিগ্রাম আসল ,
বড় সাহেব আসবেন না । ছুটি পাইলাম ।
ছুটি পাইয়া আনন্দে দিশাহারা হইয়া পদব্রজে ছুটতে আরম্ভ করলাম ।
দ্রুত পায়ে হাইটা জানতে পারলাম ,
ফেনী হইতে সীতাকুণ্ড যাইতে হইলে দক্ষিণ দিকে না গিয়া
আমি ভুলে দশ মাইল উত্তর দিকে আইসা পড়ছি ।
বেলাও অনেক হইয়া গেছে ।
আজ আর সীতাকুণ্ড যাওয়া হইল না ভাইবা দুঃখে গাছের
তলায় বইসা কাঁদতে লাগলাম ।
হঠাৎ জঙ্গলে শব্দ শুইনা মাথা উঠাইয়া দেখি ,
একজন জটাজুটধারী সাধু আমাকে বলছেন ,
" বাচ্চা রোতা হ্যায় কেঁও " ?
আমি ঘটনাটি জানাইলে সাধু বলিলেন ,
" সীতাকুণ্ড যাওগি তব মেরা সাথ আও " ।
আমি বিনা বাক্যব্যয়ে পশ্চাৎ সাধুকে অনুসরণ করলাম ।
সন্ধ্যার প্রাক্কালে সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে
উপস্থিত হইলে সাধু বলিলেন ,
" ওহি সীতাকুণ্ড হ্যায় , আভি চলা যাও " ।
আমি ব্যাসকুণ্ডের ধারে গিয়া গুরুদেবের সঙ্গে মিলিত হইলাম ।
গুরুদেব হাইসা বললেন ,
" কোন বিষয়ে অধিক হর্ষ কি বিমর্ষ হইতে নাই "।
গুরুদেবের সঙ্গে দুইজন দীর্ঘদেহধারী সন্ন্যাসী ছিলেন।
আমি পূজা ও যজ্ঞের ব্যবস্থা করিয়া দিলাম ।
পূজা ও যজ্ঞ হোমাদি সম্পন্ন করতে রাত চারটা বাজিয়া গেল ।
গুরুদেব বললেন ,
" রাম , রাত ভোর হইয়া গেছে ।
চল , আমি তোমারে দিয়া আসি " ।
প্রভাত হওয়ার বিলম্ব ছিল না বইলা , আমরা দুইজনে একটা গাছে উইঠা আইসা আমি নামলাম ।
পরে যোগাযোগ হৈবো বইলা গুরুদেব অন্তর্হিত হইলেন।
এমন সময় আমগো অফিসের এক পেয়াদার সঙ্গে দেখা হইলে
সে আমারে জিজ্ঞাসা করল ,
" রাম তুমি এত ভোরে এখানে আসছ কেন ?
তোমার কপালে চন্দন কেন ?
এখানে আমার সঙ্গে দেখা হইছে এই কথা প্রকাশ না
করার জন্য তাকে মিনতি কইরা বইলা ,
আমি দীঘিতে যাইয়া কপাল মুখ ধুইয়া ,
কোয়ার্টারে হাজির হইলাম ।
পেয়াদা কথাটা গোপন রাখে নাই ।
প্রকাশ কইরা দেওয়াতে আমার অসুবিধা হইছিল ।
শ্রীমতী প্রমীলা দত্ত ।
" মহাজীবনের কাহানী "
#দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ২৩, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.