Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

 এই কি আপনার সত্যিকরের পরিচয় ?

পরিচয় করেন তাঁর সাথে ,
যাঁর সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক ।
শ্রীশ্রী রামঠাকুর ।
বাবা , জেঠার মুখে মাঝে মাঝে শ্রীশ্রী রামঠাকুরের
কথা শুনতাম ।
চর্মচোখে দেখবার একটা অদম্য আকাঙ্ক্ষা যেন মনের
কোণে লুকিয়ে ছিল ।
তারপর হঠাৎ একদিন যখন শুনলাম ঠাকুর আমারই কর্মস্থলে এক দরিদ্র ভক্তের বাড়ীতে আসছেন ,
তখনই আর কালবিলম্ব না করে একজন অন্তরঙ্গ সহকর্মীকে সাথে নিয়ে সেই গরীব ভক্তটির বাড়ীর দিকে পা বাড়ালাম । সকলের সাথে আমরাও যেয়ে বসে পড়লুম শ্রীশ্রী ঠাকুরের চরণ প্রান্তে।
নিকটে যারা আমায় চিন্‌তেন তাঁদের একজন আমাকে
দেখিয়ে বললেন ,—
বাবা! ইনি অমুকের ছেলে , বাড়ী ডিঙ্গামাণিক ইত্যাদি ।
তিনি হয়ত ভেবেছিলেন নিজ গ্রামের একটি ছেলে
দেখে ঠাকুর আগ্রহ করে নানা খোঁজ-খবর নিবেন।
কিন্তু করুণার অবতার শ্রীশ্রী ঠাকুর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন ,—
“এই কি আপনার সত্যিকারের পরিচয় ?
পরিচয় করুন তাঁর সাথে যাঁর সাথে আপনার জন্ম
জন্মান্তরের সম্পর্ক ।”
বাপ-ঠাকুরদা ও গাঁয়ের পরিচয়ে আমার পরিচয় হল
না,এমন অদ্ভুত কথা ত কোন দিন শুনি নি !
আজ জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে ঠাকুরের শ্রীমুখের
সেই প্রথম উচ্চারিত বাণীটি আমার মনকে যেন বার
বার নাড়া দিচ্ছে ।
তথাকথিত বিদ্যা-বুদ্ধির অহঙ্কারকে যেন ভেঙ্গে চুরমার
করে দিচ্ছে ।
ঠাকুরের সেই দিনের ইঙ্গিতটি আজও বুঝতে পেরেছি কিনা , জানি না ।
তবে , দয়াময় দয়া করে একদিন আমায় বুঝিয়ে
দিবেন এই ভরসায়ই আনন্দে আছি ।
ঠাকুরের কাছে কেউ "'নাম'" প্রার্থনা করলে ,
ঠাকুর তার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ,
তারপর "'নাম'" বলে যেতেন ।
ঠাকুরের দৃষ্টি পড়া মাত্র '"নাম"' প্রার্থীর একটা ভাবান্তর
না হয়ে পারত না ।
অনেক সময় হাউ হাউ করে কেঁদে উঠতেও অনেককে দেখেছি ।
শ্রী শিতিকন্ঠ সেনগুপ্ত
নাম-বিগ্রহ শ্রীশ্রী রামঠাকুর
#দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ২২, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.