"আজ যাদবপুরে সত্যনারায়ণের পট প্রতিষ্ঠা হইল"
— শ্রীশ্রী রামঠাকুর
জয়গুরু । জয়রাম ।
গুরু কৃপাহি কেবলম ।
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল।
কেশব মাধব দীনদয়াল॥
🙏🙏🙏🌻🌻🌻🙏🙏🙏 সুপ্রভাত
"আজ যাদবপুরে সত্যনারায়ণের পট প্রতিষ্ঠা হইল।
পাদুকা বিগ্রহ হইল।
বেশ ভালই হইল।"
একদিন দেখা গেল ডাঃ জে. এম. দাশগুপ্ত মহাশয় শ্রীঠাকুরের শ্রীপট আনিয়া তুলসী মঞ্চের নীচে বসাইয়া পূজা আরম্ভ করিলেন। কিন্তু প্রথম হইতে এই ধামে শ্রীঠাকুরের পাদুকা বসাইয়া সেবা ও পূজা হইত।
সেইদিন শ্রীঠাকুর বেলেঘাটায় ডাঃ কৈলাশ মজুমদার মহাশয়ের বাড়িতে অবস্থান করিতেছিলেন। কৈলাশবাবু অফিস হইতে ফিরিয়া আসিলে শ্রীঠাকুর বলিলেন—
"আজ যাদবপুরে সত্যনারায়ণের পট প্রতিষ্ঠা হইল, পাদুকা বিগ্রহ হইল, বেশ ভালই হইল।"
এই কথা শুনিয়া কৈলাশবাবু বলিলেন— “বাবা, একবার দেখে আসি?”
শ্রীঠাকুর বলিলেন— “হ, যান গিয়া দেইখা আসেন।”
কৈলাশবাবু কিছু সময়ের মধ্যেই যাদবপুরে উপস্থিত হইলেন। তিনি পীঠস্থানে প্রণাম করিয়া শ্রীপট ও পাদুকা দর্শন করিলেন।
পরে বেলেঘাটায় শ্রীঠাকুর যাহা বলিয়াছিলেন, সেই বিষয়ে উপস্থিত গুরুভ্রাতাদের সহিত আলোচনা করিলেন। কিন্তু দেখা গেল অনেকেই ডাক্তারবাবুর এই কাজের জন্য সন্তুষ্ট হইতে পারেন নাই।
তাঁহাদের মতে, শ্রীঠাকুর যখন কলিকাতায় উপস্থিত আছেন, তখন তাঁহার অনুমতি নিয়াই এই কাজ করা উচিত ছিল।
তখন কয়েকজন ভক্ত বেলেঘাটায় যাইয়া শ্রীঠাকুরের নিকট সমস্ত ঘটনা জানাইলেন এবং এই বিষয়ে তাঁহার অভিপ্রায় জানিতে চাহিলেন।
শ্রীঠাকুর শান্তভাবে বলিলেন—
"প্রতিষ্ঠা যখন হইছে, সরাইবেন ক্যান?"
শ্রীঠাকুরের এই বাণী শুনিয়া সকলের মন শান্ত হইল। সেই সময় হইতে যাদবপুর শ্রীধামে শ্রীপট ও পাদুকা একত্রে পূজিত হইয়া আসিতেছে।
প্রতি বৎসর ১৩ই ফাল্গুন এই ধামের পীঠস্থানে শ্রীশ্রী সত্যনারায়ণের আবির্ভাব উৎসব অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালিত হইয়া থাকে।
জয়রাম
আধ্যাত্মিক তাৎপর্য
এই ঘটনার মাধ্যমে শ্রীশ্রী রামঠাকুর শিক্ষা প্রদান করেন যে, ভক্তির আন্তরিকতা ও ঈশ্বরচেতনা বাহ্যিক আচার-অনুষ্ঠানের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। যেখানে ভক্তি ও শ্রদ্ধার সহিত প্রতিষ্ঠা করা হয়, সেখানে তাঁর কৃপা স্বতঃস্ফূর্তভাবে বিরাজ করে।
শ্রীঠাকুরের “প্রতিষ্ঠা যখন হইছে, সরাইবেন ক্যান?” উক্তিটি সহনশীলতা, গ্রহণযোগ্যতা এবং ভক্তির মর্যাদাকে প্রতিষ্ঠিত করে। তিনি বিভেদ নয়, ঐক্য ও কল্যাণের পথই নির্দেশ করিয়াছেন।
"শ্রীগুরুরাম কৃপাহি কেবলম"
পৃষ্ঠা সংখ্যা: ২২
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
জুন ২১, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: