শ্রীশ্রীঠাকুরের অমৃতবাণী
"আমি তখনও ছিলাম, এখনও আছি। গুরুর নিকট অজানা কিছু নাই। তিনি জানেন বলিয়াই সর্বজ্ঞ, তিনি যত্রতত্র গমনাগমন করিতে পারেন বলিয়াই সর্বগ। তিনি সর্বদা সাক্ষীরূপে সঙ্গে সঙ্গে থাকেন, কোথাও যান না।
প্রয়োজনবোধে যে কোনো সময়, যে কোনো স্থানে স্বরূপ পরিগ্রহ করিতে পারেন এবং করেন। আমি প্রাণরূপে তোমার মধ্যেই আছি। তুমি আমারে উপলব্ধি করিবার চেষ্টা কর। 'উপ' অর্থ নিকটে, 'লব্ধি' অর্থ লাভ।
ভূত-প্রেত নিয়া থাকিলে আমারে লাভ করা যায় না। নাম, গুরু, ভগবান এক। শ্বাস-প্রশ্বাসে নাম ধইরা থাকিবার চেষ্টা কর, তবেই ভূত-প্রেতের সংসার ছাড়িয়া নাম-সংসারের পরিকর হইতে পারিবা।"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)






.jpg)
কোন মন্তব্য নেই: