Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

আমি যেখানেই থাকি না কেন, আসিয়া হাজির হইব

"আমি যেখানেই থাকি না কেন, আসিয়া হাজির হইব"

— শ্রীশ্রী রামঠাকুর

জয়গুরু । জয়রাম ।
গুরু কৃপাহি কেবলম ।
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল।
কেশব মাধব দীনদয়াল॥

🙏🙏🙏🌻🌻🌻🙏🙏🙏 সুপ্রভাত

শ্রীঠাকুরের নিকট হইতে অনেক দূরে ঘরটির শেষ প্রান্তে আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা চেরাগ আলি একটি ধামায় আতপ চাউল, দুইটি কমলালেবু, একগাছি বড় গাঁদাফুলের মালা ও একটি ঘটিতে দুগ্ধ লইয়া বসিয়াছিলেন।

শ্রীঠাকুর চেরাগ আলি ভাইকে দেখাইয়া ডাকিতে আদেশ করিলেন। চেরাগ আলি ভাই নিকটে আসিয়া সেলাম করিলেন এবং গাঁদাফুলের মালাটি শ্রীঠাকুরের গলায় পরাইয়া দিলেন।

শ্রীঠাকুর পুনরায় মালাখানি তাঁহার গলায় পরাইয়া দিয়া বলিলেন—

“লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ” — এই নামটি করিবেন।

চেরাগ আলি ভাই এক লাফ দিয়া বলিলেন— “এই আমার মহম্মদ!”

শ্রীঠাকুর তাঁহাকে জড়াইয়া ধরিয়া বলিলেন—

“তুমি তোমার বাড়িতে একটি আসন করিয়া বসিয়া থাক। কোথাও যাইও না।”

তখন চেরাগ আলি ভাই বলিলেন— “আমরা তাঁতি, বাজারে না গেলে চলিবে কি করিয়া?”

শ্রীঠাকুর বলিলেন—

“কোন চিন্তা নাই। ঐ আসনেই তোমাকে সব দিবে। ঐ আসনে বসিয়া তুমি যাহাকে যাহা দিবে, তাহাতেই তাহার উপকার হইবে।”

তখন চেরাগ আলি ভাই প্রশ্ন করিলেন— “আমি কি করিয়া আপনার দেখা পাইব?”

শ্রীঠাকুর উত্তর দিলেন—

“নদীর পাড়ে দাঁড়াইয়া ‘তালই, তালই’ বলিয়া ডাকিবে। আমি যেখানেই থাকি না কেন, আসিয়া হাজির হইব।”

আমি (রোহিণী কুমার মজুমদার) অনেক গুরুভ্রাতাকে ঠাকুরের নাম নিতে দেখিয়াছি, কিন্তু এইরূপ আশ্বাস—ডাকা মাত্র শ্রীঠাকুর উপস্থিত হইবেন— এই ধরনের কথা ঠাকুরের শ্রীমুখ হইতে আর কখনও শুনি নাই।

চেরাগ আলি ভাইয়ের পূর্বজন্মের কত সুকৃতি ও সাধনার ফলে এই বিরল সৌভাগ্য লাভ হইয়াছিল, তাহা ভাবিলেই বিস্মিত হইতে হয়।

জয়রাম

আধ্যাত্মিক তাৎপর্য

এই ঘটনাটি শ্রীশ্রী রামঠাকুরের সর্বধর্মসমন্বয়ের মহান আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ধর্ম, জাতি বা সম্প্রদায়ের ভেদাভেদ না করিয়া প্রত্যেকের অন্তরে বিরাজমান পরমসত্তাকেই দর্শন করিতেন।

ভক্তের আন্তরিক আহ্বানে তিনি সর্বদা সাড়া দেন—এই অটল আশ্বাসই “আমি যেখানেই থাকি না কেন, আসিয়া হাজির হইব” বাণীর মূল শিক্ষা। ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণের মধ্য দিয়াই গুরুকৃপা লাভ সম্ভব।

— রোহিণী কুমার মজুমদার
"শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর"
পৃষ্ঠা সংখ্যা: ১৩২
📖 "বাণীর আলোকে পথচলা – শ্রীশ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা"
✍️
আমি যেখানেই থাকি না কেন, আসিয়া হাজির হইব আমি যেখানেই থাকি না কেন, আসিয়া হাজির হইব Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ২১, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.