আজ তাঁহার কথা বলিতে যাইতেছি। দুঃখের বিষয়, তাঁহার কথা বুঝি নাই-বুঝিবার মত সামর্থ্যও নাই। সে মানুষটিকে যেমন সহজে ধরা যায় না, তাঁহার মুখের কথাও তেমন শুধু শুনিয়াই ধারণা করা যায় না। আমরা না বুঝিয়াছি সে মানুষটিকে, না বুঝিয়াছি তাঁহার কথা। যে সাধনা ও একাগ্রতা থাকিলে তাঁহার কথার নিগূঢ় তাৎপর্য্য হৃদয়ঙ্গম করা যায়- তাঁহার প্রকৃত তত্ত্ব মনের সামনে ফুটাইয়া তুলিতে পারা যায়-তাহা যে আমাদের নাই। যাঁহার বাল্যবধি সমগ্র জীবনটাই রহস্যময় এবং সাধারণ বুদ্ধির অগম্য, তাঁহার কথার মধ্যে ও যে আমাদের না বুঝিবার মত অনেক কিছু থাকিবে তাহাতে আর আশ্চর্য্য কি! কাজেই আশঙ্কা হয়, --তাঁহার কথা বলিতে গিয়া বোধ হয় অজ্ঞানতাবশতঃ শেষে আমাদের কথাই বলিয়া বসিব। বুঝা না বুঝা লইয়াই বা এত কেন? তিনি তো বলেন-- একেবারে কিছু না বুঝিতে পারাই সব চেয়ে ভাল বুঝা। অজ্ঞানই প্রকৃত জ্ঞান। তাঁহার কথা
ডঃ প্রভাত চন্দ্র চক্রবর্ত্তী শ্রী শ্রী রাম ঠাকুর
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
আগস্ট ০৪, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: