শ্রীশ্রীঠাকুরের উপস্থিতিতে ফেণীতে একবার জন্মোৎসব চলছিল। উৎসব শেষে সুরেশ্বর চট্টোপাধ্যায় এলেন ঠাকুর প্রণাম করে বিদায় নিতে। ঠাকুর খাটের নীচে বার বার তখন কি যেন খুঁজতে লাগলেন। তিনি উপস্থিত একভক্তকে বললেন দেখেন ত এইখানে এক জোড়া জুতা ছিল। ভক্ত বললেন, এখানে আপনার কাপড়ের জুতা ছাড়া আর জুতা নাই। ঠাকুর বললেন ঐ জুতা জোড়াই আমাকে দেন। ঠাকুর জুতা জোড়া হাতে নিয়ে সুরেশ্বর বাবুকে বললেন আপনার জুতা হারাইয়া গিয়াছে, আপনি এই জুতা পায়ে দিয়া যান এই দারুন শীতে খালি পায়ে যাইতে পারবেন না। সুরেশ্বর বাবু আবেগে কেঁদে ফেললেন। তিনি পাদুকা জোড়া মাথায় নিয়ে বললেন এই পাদুকা আমি কি করিয়া পায়ে দিব। আমি তো ঐ চরণ নিত্য পূজা করি। এবার ঠাকুর বললেন, এ কেমন ভক্তি, এ কেমন ভালবাসা। আপনি শুধু আমাকে মাথায়ই রাখিয়াছেন, আপনার শরীরের আর কোথাও কি আমি নাই? দিলে সর্ব্বশরীরই দিতে হইবে।
জয় রাম জয় গোবিন্দ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
আগস্ট ০৪, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: