Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

🌺 মোক্ষ প্রাপ্তি ও সত্যনারায়ণের সান্নিধ্য 🌺

```html

🌺 মোক্ষ প্রাপ্তি ও সত্যনারায়ণের সান্নিধ্য 🌺

মোক্ষ প্রাপ্তি হলো ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হওয়া। তখন তিনি ঈশ্বরের সমতুল্য। মোক্ষ প্রাপ্তির পর জ্ঞানের চোখ খুলে যায়। সমস্ত প্রতিবন্ধকতা অপসারিত হয়। অজ্ঞেয় আর কিছুই থাকে না। তিনি হন সর্বজ্ঞ, মুক্ত ও পরিপূর্ণ। ত্রি-অসৎ শক্তির ঘটে পরিসমাপ্তি।

এক কথায়, মোক্ষ হল সর্বজ্ঞ হয়ে আত্মার আপন সত্তায় স্বয়ম্ভু হয়ে যাওয়া।

সত্য কথা, সত্যনারায়ণের সান্নিধ্য লাভে তখন অদ্বৈত বলে আর কিছু থাকে না। আমি আর ঈশ্বর এক হয়ে যায়—অর্থাৎ যিনি ঈশ্বর, তিনিই আমি। যখন আমার আমিত্ব ত্যাগ করে নিজের দিকে তাকানো যায়, তখন মনে হয়— আমিই তিনি, তিনিই আমি। যখন এই অবস্থাকে প্রাপ্তি বলা হয়।

আর সেই অমৃত পথের সহায়ক ঠাকুরের মুখ থেকে পাওয়া ভক্তের মনের প্রশ্নগুলির উত্তরগুলি। যেমন—


🙏 ভক্তের মনের প্রশ্ন ও ঠাকুরের উত্তর

১) নামের মন্দির কাকে বলে?

উত্তর: যেখানে নাম প্রতিষ্ঠা হয় সেই স্থানকে নামের মন্দির বলিয়া থাকে।

২) কতবার নাম করবেন?

উত্তর: অনিবার (অবিরাম বা বিরামহীনভাবে)।

৩) পূজা কিভাবে করতে হয়?

উত্তর: কামনা-বাসনা গুরুকে দক্ষিণা দিতে হয়। নাম দিয়াই সকল পূজা করিতে হয়।

৪) নাম সংকীর্তন কাকে বলে?

উত্তর: ভগবানের অধীন হইয়া থাকাই নাম সংকীর্তন।

৫) ভগবদ্ভক্তি কাকে বলে?

উত্তর: নামে পড়িয়া থাকাই নামই ভক্তি আর চিন্তাশূন্য, ইচ্ছাশূন্য, অনুভূতি শূন্যকেই ভগবদ্ভক্তি বলে।

৬) জীবের কাজ কি?

উত্তর: ভগবানের নাম করাই জীবের কাজ বা কর্ম।

৭) প্রসাদ কি?

উত্তর: গুরু প্রসন্ন হইয়া যা দেন তাই প্রসাদ।

৮) কখন সত্যনারায়ণকে পাওয়া যায়?

উত্তর: বাসনামুক্ত হইলে সত্যনারায়ণকে পাওয়া যায়।

৯) বীজ নাম কি গোপন রাখতে হয়?

উত্তর: হ্যাঁ। গুরুরা যা দেন তা বীজ, বীজ গোপনেই রাখতে হয়।

১০) সংসারীর তপস্যা কি?

উত্তর: সর্বদা সত্য পথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথভাবে সম্পন্ন করিতে হয়। ইহাই সংসারীর তপস্যা।

“নাম ভিন্ন গতি নাই, নামই সত্য,
কলির পতিত-পাবনী শক্তি”

🙏🙏 জয় প্রান গোবিন্দ 🙏🙏

🙏🙏 জয় প্রান গোপাল 🙏🙏

জয়রাম জয়রাম

```
🌺 মোক্ষ প্রাপ্তি ও সত্যনারায়ণের সান্নিধ্য 🌺 🌺 মোক্ষ প্রাপ্তি ও সত্যনারায়ণের সান্নিধ্য 🌺 Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on আগস্ট ২৯, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.