কি করিলে মন স্থির হইবে? "
ঠাকুর বলিলেন, চেষ্টা দ্বারা মন স্থির করা যায় না। তাতে বিপরীত ফল ফলে। মন যে দিকে যাওয়ার যাউক, সেই দিকে লক্ষ্য না কইরা নাম শুইনা যাইতে হয়। নাম শুনতে মনের প্রয়োজন হয় না। মন থাকলে নাম শুনা যায় না। জীবের সাধ্য নাই নাম করে। নাম করে শিবে, নাম শুনে জীবে। নাম প্রাণে গাঁথা থাকে বইলাই নাম লয়। সেই হেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ। এই নাম শুনবার জন্য ক্রমে ক্রমে ধীরের আশ্রয়ে যাইতে অভ্যাস করতে হয়। তবে নাম শুনা যায়। নাম শুনতে শুনতে মন থাকে না, মন মইরা যায়। সেই কারণে মন স্থির করার জন্য কোন প্রকার চেষ্টার প্রয়োজন নাই। এই বলিয়া ঠাকুর নীরব হইলে আমি খাট হইতে নামিয়া ঠাকুর প্রণাম করিয়া বাহিরে আসিয়া দেখি শ্যামদা দাঁড়াইয়া আছেন। তিনি বলিলেন, "বেশ বেশ, এই তো চাই। আজ তোকে ঠাকুরের সঙ্গে বসতে দেখে খুব আনন্দ পেয়েছি। ঠাকুর যখন যা করতে বলবেন কোন প্রকার ভয়, ভীতি, দ্বিধা, সংকোচ না করে তখনি তা করবি। সখ্যভাবে দ্বিধা সংকোচ নাই- বুঝলি?” আমি মাথা নাড়িয়া সম্মতি জানাইয়া শ্যামদাকে প্রণাম করিয়া বাড়ি ফিরিলাম। । জয় রাম জয় গোবিন্দ রাম ভাই স্মরণে।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
আগস্ট ০৪, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: