Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী | নামসাধনা ও আত্মউদ্ধারের পথ

 

শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী | নামসাধনা ও আত্মউদ্ধারের পথ

🌺 শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী 🌺

এই বাণীগুলি -এর চিরন্তন উপদেশ—যেখানে নাম, গুরুভরসা ও মানবধর্ম একসূত্রে গাঁথা। এই বাণীর আলোকে পথ চললেই জীবনের জটিলতা সহজ হয়ে আসে।


✨ অমৃত বাণীসমূহ ✨

  • আমি প্রাণরূপে তোমাতেই আছি। আমাকে উপলব্ধি কর।
  • নিয়মের দ্বারা বন্দী না হয়ে শুধু নামে বন্দী হয়ে থাকুন।
  • অকর্তা হয়ে থাকুন, অসহায় না হলে সহায় হই না।
  • কেবল নাম নিয়া পড়িয়া থাকেন, নামই সব করিয়া নিবেন।
  • আপনে যে কর্তা নন—ইহাই কেবল আপনার জানিবার বিষয়।
  • ঈশ্বরদাস হইয়া থাকিলে সাধন-ভজনের আর প্রয়োজন হয় না।
  • নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত বা প্রার্থনা কিছুই থাকে না।
  • ভগবান সংসার চালাইবার কর্তা, কিছুই করার ক্ষমতা আপনার নাই।
  • ভাগ্যরূপী জনার্দন যেমন রাখেন, তাতেই সন্তোষ থাকিতে হয়।
  • নামে থাকুন, ভগবৎ সমীপে প্রারব্ধের দণ্ড উপস্থিত হয় না।
  • আপনারা আমার আশ্রয়ে—আপনাদের মঙ্গলই আমার তৃপ্তি।
  • এই দেহ থেকে কোটি কোটি অনুরূপ দেহের সৃষ্টি সম্ভব।
  • এই চরণে সব দেব-দেবীর পূজাই হতে পারে।
  • আমারে উদ্দেশ্য কইরা যখন কিনেন তখনই আমি পাইয়া যাই।
  • এই অস্থায়ী শরীরটারে ভালবাইস্যা কি লাভ?
  • আমি ছিলাম, আছি, থাকব—গুরুর নিকট অজানা কিছুই নাই।
  • আমিই আপনাদের উদ্ধারের কর্তা—আর কেহ নয়।
  • নাম নিলে তখন থাইক্যা চিনাজানা হইয়া যায়।
  • আমরা মানব সম্প্রদায়ভুক্ত—ভগবানের কাছে সবাই সমান।
  • কর্তা হইতে যাইবেন না, গুরুর উপর নির্ভর করতে শিখুন।
  • ভগবানের নামে থাকলে তীর্থেও যাইতে হয় না।
  • বেদ-বিধি বা ঐশ্বর্য্যে ভগবৎ কৃপা লাভ হয় না।
  • ভালবাসুন, ভাল করুন, ভাল হোন।
  • ক্যান কষ্ট কইরা আসেন? আমি তো আপনার ঘরেই আছি।
  • যেমন রেখে যান, তেমনটিই ফিরে পান—এই ধ্রুব সত্য।

🔆 বাণীর অন্তর্নিহিত শিক্ষা 🔆

এই অমৃত বাণীর মূল সুর—নাম, গুরুভরসা ও অকর্তৃত্ব। মানুষ যখন নিজের কর্তা ভাব ত্যাগ করে গুরুর উপর নির্ভর করতে শেখে, তখনই জীবনের জট খুলে যায়।

এই ভাবধারাই বিস্তারিতভাবে আলোচিত হয়েছে— “বাণীর আলোকে পথ চলা (Banir Aloke Poth Chala) – Sri Sri Ramthakur-er Potransho-er Byakhya” গ্রন্থে।


🙏 জয়রাম ।। জয়রাম 🙏

নামে থাকুন, নিশ্চিন্ত থাকুন—
গুরু কৃপাহি কেবলম্।


#everyonehighlightsfollowers
#SriSriRamthakur #AmritaBani #NaamSadhana #GuruKripa #HumanReligion #BanirAlokePothChala

শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী | নামসাধনা ও আত্মউদ্ধারের পথ শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী | নামসাধনা ও আত্মউদ্ধারের পথ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on ডিসেম্বর ২৯, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.