Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

স্বপ্নে নামপ্রাপ্তি ও গুরুসত্য — এক গভীর আধ্যাত্মিক ঘটনা

স্বপ্নে নামপ্রাপ্তি ও গুরুসত্য | শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব | বেদবাণীর আলোকে পথ চলা

স্বপ্নে নামপ্রাপ্তি ও গুরুসত্য — এক গভীর আধ্যাত্মিক ঘটনা

গুরু কেবল জাগ্রত অবস্থার অভিজ্ঞতা নন। গুরু সত্য সর্বকালে, সর্ব অবস্থায় বিরাজমান। ফণীবাবু ও তাঁর স্ত্রীর জীবনের এই ঘটনাটি গুরুতত্ত্বের সেই অখণ্ড সত্যকেই প্রকাশ করে।

ফণীবাবুর স্ত্রীর স্বপ্ন ও রহস্যময় অভিজ্ঞতা

শ্রীশ্রীঠাকুর হইতে আরাধ্য নাম পাইবার কিছুদিন পর, এক গভীর রাত্রিতে হঠাৎ একটি শব্দে ফণীবাবুর ঘুম ভাঙে।

হারিকেন ল্যাম্পের আলো বাড়িয়ে লক্ষ্য করেন— তাঁর স্ত্রীর খাট হইতে গলার ঘড়ঘড় আওয়াজ বাহির হইতেছে। তিনি কাছে যাইয়া জোরে ডাক দিলে স্ত্রীর নিদ্রাভঙ্গ হয়।

“ঠাকুর আমাকে নাম দিচ্ছিলেন”

ফণীবাবুর স্ত্রী বলিলেন—

“ঠাকুর আমাকে নাম দিয়া উপদেশ দিতেছিলেন। তুমি আমার ঘুম ভাঙাইয়া সব বরবাদ করিয়াছ। এখন ঠাকুর চলিয়া গিয়াছেন।”

এই বলিয়া তিনি কান্নায় ভেঙে পড়েন।

নামের লিপিবদ্ধকরণ ও সংশয়ের বীজ

ফণীবাবু তাঁকে সান্ত্বনা দিয়া বলিলেন—

“তিনি স্বয়ং আসিয়া নাম দিয়াছেন, ইহার চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? কি নাম দিয়াছেন বল, লিখিয়া রাখি।”

স্ত্রী নাম বলিলে তিনি কাগজে লিখিয়া রাখেন এবং মনে মনে স্থির করেন—এই নাম দিয়াই তিনি ঠাকুরকে পরীক্ষা করিবেন।

ঠাকুরের আগমন ও পরীক্ষার মুহূর্ত

কিছুদিন পর একদিন শ্রীশ্রীঠাকুর ফণীবাবুর বাড়িতে উপস্থিত হন। ফণীবাবু স্ত্রীকে লইয়া ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দরজার খিল আঁটিয়া দেন।

নামের পুনরুচ্চারণ

ফণীবাবুর স্ত্রী শ্রীপাদপদ্মে প্রণাম করিয়া বলিলেন—

“আমি নাম চাই।”

ঠাকুর নাম উচ্চারণ করিতে আরম্ভ করিলেন। স্ত্রী সঙ্গে সঙ্গে সেই নামই উচ্চারণ করিলেন।

সংশয়ের নিরসন

ফণীবাবু কাগজে লেখা নামের সঙ্গে মিলাইয়া দেখিলেন— একই নাম।

ঠাকুরের গুরুতত্ত্বের বাণী

নাম দেওয়া শেষ করিয়া ঠাকুর বলিলেন—

“এই নাম উনি স্বপ্নে পাইছিলেন। আপনে উনার নিদ্রা ভঙ্গ করায় উনি খুব কান্নাকাটি করছিলেন না কি? আমারেও পরীক্ষা কইরা নেওয়া ভাল। তা হইলে আর সংশয় থাকে না।”

গুরু দর্শনের চিরন্তন সত্য

“গুরুর উপর সংশয় থাকিলে ইহকাল পরকাল দুইই যায়। গুরুদর্শন সর্বকালে, সর্ব অবস্থায় সত্য।
অতীন্দ্রিয় অবস্থা না হইলে ভগবদ্দর্শন হয় না। গাঢ় ঘুমে যিনি থাকেন— তিনি ইন্দ্রিয়াতীত, তিনি প্রাণ, তিনি ভগবান, তিনি গুরু।

শয়নে, স্বপনে, জনমে, মরণে

“অতএব গুরু দর্শন শয়নে, স্বপনে, জনমে, মরণে সর্ব অবস্থায় মহাসত্য। ইহাতে সংশয় রাখিবেন না।”

এই বলিয়া শ্রীশ্রীঠাকুর নিরব হইলেন।

উপসংহার: গুরু সত্য অখণ্ড

এই ঘটনা আমাদের শেখায়— গুরু কেবল বাহ্য দৃষ্টিতে সীমাবদ্ধ নন। তিনি চেতনা, তিনি প্রাণ, তিনি চিরন্তন সত্য।

জয় রাম।
জয় গোবিন্দ।

স্বপ্নে নামপ্রাপ্তি ও গুরুসত্য — এক গভীর আধ্যাত্মিক ঘটনা স্বপ্নে নামপ্রাপ্তি ও গুরুসত্য — এক গভীর আধ্যাত্মিক ঘটনা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জানুয়ারি ২৬, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.