ঠাকুরমহাশয়ের আশ্চর্য লীলা | নবীন ছাত্রের সঙ্গে অলৌকিক সাক্ষাৎ | সত্য ঘটনা মানবদেহে ঈশ্বরের প্রকাশ | শ্রীশ্রী রামঠাকুরের এক বিস্ময়কর ঘটনা
যে যুবকের পায়ে প্রণাম করলেন স্বয়ং শ্রীশ্রী রামঠাকুর | এক অবিস্মরণীয় লীলা | ফেনীর অলৌকিক ঘটনা
-
ঠাকুরমহাশয়ের আশ্চর্য লীলা | নবীন ছাত্রের সঙ্গে অলৌকিক সাক্ষাৎ | সত্য ঘটনা
-
মানবদেহে ঈশ্বরের প্রকাশ | শ্রীশ্রী রামঠাকুরের এক বিস্ময়কর ঘটনা
📝 ভিডিও ডেসক্রিপশন (Description)
পঁয়ষট্টি–সত্তর বছর আগেকার এক সত্য ঘটনা।
ফেনী শহরে শ্রীশ্রী রামঠাকুর-এর আগমন এবং এক নবীন কলেজপড়ুয়া ছাত্রের সঙ্গে তাঁর অলৌকিক সাক্ষাৎ—এই ঘটনাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
এই লীলায় আমরা দেখি—
-
কীভাবে এক অচেনা যুবককে চিনে নিলেন ঠাকুরমহাশয়
-
কেন তিনি নিজ শয্যা ছেড়ে যুবকটিকে বসালেন
-
কেন ভিক্ষা করে পাওয়া অর্থ যুবকের চরণে অর্পণ করলেন
-
মানবদেহে ঈশ্বরত্বের নিঃশব্দ প্রকাশ
এই কাহিনি কেবল একটি ঘটনা নয়—এ এক গভীর আধ্যাত্মিক শিক্ষা, যেখানে নম্রতা, করুণা ও আত্মসমর্পণের অপূর্ব দৃষ্টান্ত পাওয়া যায়।
🙏 ভিডিওটি মন দিয়ে শুনুন
🙏 ভাল লাগলে লাইক করুন
🙏 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন
🙏 জয় রাম | জয় গোবিন্দ
🔖 হ্যাশট্যাগ / কীওয়ার্ডস (Hashtags & Keywords)
#SriSriRamthakur
#RamthakurLeela
#BanglaSpiritualStory
#TrueSpiritualIncident
#RamthakurKotha
#Vedbani
#BanglaDevotional
#GuruKripahiKevalam
#JoyRamJoyGobindo
#SpiritualExperience
#BanglaBhakti
#RamthakurBhajan
#AloukikGhotona
#BanglaMotivationalStory
পঁয়ষট্টি থেকে সত্তর বছর আগেকার ঘটনা। ঠাকুরমহাশয় দীর্ঘদিন বাদে এসেছেন ফেনী শহরে। খবরটি স্বাভাবিক ভাবেই জানাজানি হতে লাগল ছোট্ট শহরটিতে। সেই জানার ঢেউ কানে এসে পৌঁছূল জপসা গ্রাম থেকে আসা ফেনী কলেজের এ বছরের ভর্তি হওয়া আই.এ. প্রথম বৎসরের ছাত্রটির কানেও। গ্রাম থেকে যখন শহরের জীবনে আসেন তখন তার ঠাকুরমা ও পিতা-মাতার কথা মনে পড়ছিল, তারা বলেছিলেন ফেনীতে রামঠাকুরমহাশয় মাঝে মাঝে আসেন, খোঁজ খবর রাখিস একবার তাঁর দর্শন পাওয়ার জন্য। শিশুকাল থেকে ঐ ছাত্রটি শুনে এসেছেন রামঠাকুরের কথা। দু'একবার ঠাকুর জপসা গ্রামেও গিয়েছেন। ঐ গ্রামেই ছিলেন ঠাকুরমহাশয়ের পিতৃদেব রাধামাধব চক্রবর্তী মহাশয়ের ও তাঁহার মাতা-ঠাকুরানীর কুলগুরু।পিতৃবিয়োগের পর ঠাকুরমহাশয় তাঁহার শোকাতুরা মাতা কমলাদেবীকে নিয়ে কয়েক বারই গিয়েছেন জপসায়। তখন ঠাকুরমহাশয়ের বয়স সাত বছরের কাছাকাছি। ঠাকুরমহাশয়ের পিতা-মাতার কুলগুরু আর এই ছাত্রটির সম্পর্ক ওদের বাড়িতে আলোচিত হতো। ছাত্রটির বাড়িতে আলোচনার সময় তার পূর্বপুরুষ সগৌরবে বলতেন, রামঠাকুরের বাবা-মা তাদের দশ-রাত্রির জ্ঞাতি। ঠাকুরমহাশয়ের পিতা-মাতার কুলগুরু এবং তারা জ্যাঠতোতো খুড়তোতো ভাই।ছাত্রটি রাত্রে অনেকক্ষণ ভাবলেন ঠাকুরমহাশয় সম্পর্কে তাদের বাড়িতেই যা যা আলোচনা হয়েছে সে সব কথা।পরদিন থেকে তিনি তৎপর হয়ে উঠলেন ঠাকুরমহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। অনেককে তিনি অনুরোধ করেছিলেন ঠাকুরমহাশয়ের কাছে যাওয়ার সময় তিনি যেন তাকে একটু দয়া করে নিয়ে যান। কিন্তু তা সম্ভবপর হয়ে ওঠেনি কারণ তারা আপন কর্মস্থল থেকেই সোজা চলে যেতেন ঠাকুরমহাশয়ের কাছে। নবীন যুবকটি একথাও শুনেছেন যে ঠাকুরমহাশয়ের স্থিতি সর্বত্রই প্রায় স্বল্পকালীন। সুতরাং আর অপেক্ষা করা নয়। পরদিন সকালবেলা ছাত্রটি তার এক সহপাঠীর সঙ্গে গিয়ে ঠাকুরমহাশয়ের আবাসস্থল দেখে এলেন। দুপুর কাটল কলেজে। বিকেলে একলা শুধু সাহসের উপর নির্ভর করে প্রবেশ করলেন সেই বাড়িতে। বাড়ির লোক ঠাকুরমহাশয়ের ঘরখানা দেখিয়ে দিলেন। এবার নবীন যুবকটি দুরু দুরু বক্ষে ঠাকুরমহাশয়ের দ্বারপ্রান্তে উপস্থিত হলেন। দেখলেন, ঘরে দশ-পনেরো জন নর-নারী বসে আছেন আর ঠাকুরমহাশয় বলে যাচ্ছেন সাবিত্রী-সত্যবানের কথা। পরিণত বয়সেরই নর-নারী ওখানে উপস্থিত। সুতরাং তার প্রবেশ করা কী সমীচীন হবে? অথচ মনের দুর্বার আকর্ষণ এবার ঠাকুরমহাশয়ের দর্শন লাভের। সহসা ঠাকুরমহাশয়ের একটানা কন্ঠস্বর স্তব্ধ হয়ে গেল। বিছানা ছেড়ে ওঠে দাঁড়ালেন ঠাকুরমহাশয়। দু'পা এগিয়ে ঠাকুরমহাশয় বললেন, "আপনি খাড়াইয়া আছেন?" আর সঙ্গে সঙ্গেই ঠাকুরমহাশয় তার দুইচরণে প্রণাম করলেন। টলছে যুবকটির সারা দেহ। কন্ঠ, তালু সব শুকিয়ে গেছে। ঠাকুরমহাশয় নবীন যুবকটির দুই কম্পমান হস্ত ধরে নিয়ে এলেন সযত্নে তাঁর শয্যার পাশে। অতি দ্রুতহস্তে ঠাকুরমহাশয় উল্টে দিলেন তাঁর ব্যবহৃত বিছানার চাদরখানা। দু'হাত দিয়ে মার্জনা করলেন তাঁর ব্যবহৃত বিছানা পরিষ্কার করার উদ্দেশ্যে। পরে ঐ যুবকটিকে বসালেন তাঁর নিজ শয্যায়। উপস্থিত নরনারীর চোখমুখে আশ্চর্য্যের চিহ্ন ফুটে ওঠেছে আর নবীন যুবকটি বিহ্ব্ল, একটি হাড়-মাংসের স্তুপ। ঠাকুরমহাশয় আবার দ্রুত চলে গেলেন বাড়ির ভিতরে।প্রসাদ না হওয়া এমন কোনও খাদ্যবস্তু যদি ঘরে থাকে তাহলে তা এক্ষুনি যেন কেটে দেন গৃহিণী--কাতর কন্ঠে ঠাকুরমহাশয় বললেন। ভদ্রমহিলাও ফল ধুয়ে, কেটে এবং আজ মধ্যাহ্নে যে নারকেল-ছাপা উনি তৈরী করেছিলেন তা নিয়ে যেতে উদ্যত হলেন। ঠাকুরমহাশয় তখন তাকে বাধা দিয়ে বললেন--না মা, এইখানে আমারেই দিয়া আসতে হইব। ঠাকুরমহাশয় একখানা টুলের উপর রাখলেন ঐ ফল-মিষ্টান্ন নবীন যুবকটির সামনে। পরে এক গ্লাস জলও এনে রাখলেন ঐ টুলেরই এক পাশে। করজোড়ে ঐ নবীন যুবকটিকে বললেন, আপনি দয়া কইরা একটু খান। যন্ত্রচালিতের মত যুবকটি খেয়ে গেলেন। হাত বাড়িয়ে ঠাকুরমহাশয় কাঙালের মত বললেন, "আমার তো কিছুই নাই।আপনেরা যদি কেউ পারেন আমারে দুই একটা টাকা দিবেন?" সঙ্গে সঙ্গে দু'একজন ঠাকুরের হাতে টাকা তুলে দিলেন। ঠাকুর আনত শিরে যুবকটির পাশে দাঁড়িয়ে ছিলেন। যেই তার জলযোগ সমাপ্ত হলো সঙ্গে সঙ্গে ঠাকুরমহাশয় সংগৃহীত অর্থ তার হাতে দুইচরণে রেখে দুইচরণে প্রণাম করলেন। উপস্থিত নরনারী শুনছেন শুধু আপন নিঃশ্বাস। এবার ঠাকুরমহাশয় একজনকে বললেন, "আপনি একটু চেষ্টা কইরা দেখেন, একখানা ঘোড়ার গাড়ী পান কিনা। পাইলে নিয়া আসেন।" ভাগ্যক্রমে গাড়ি দরজায় এসে গেল। ঠাকুরমহাশয় এতক্ষণ দাঁড়িয়েই ছিলেন নির্বাক যুবকটির পাশেই, করজোড়ে বললেন, "আমারে দিয়া আপনের যদি কোন কাম হয় তবে আপনি কষ্ট কইরা আসবেন না। প্রমথনাথ (অধ্যাপক প্রমথনাথ চক্রবর্তী), আপনি যেই কলেজে পড়েন, সেই কলেজেই তো পড়ান, তারে একটু বইলা দিবেন আমি আপনের লগে গিয়া দেখা করুম আর আপনের কাজ সাধ্যমতন করতে পারলে আমি বড়ই উপকৃত হইতাম।" এই দীর্ঘ সময়ের মধ্যে একটি কথা বলারও মত তার শক্তি ছিল না। যেমন নির্বাক হয়ে তিনি এই ঘরে প্রবেশ করেছিলেন তেমনই নীরবে ঠাকুরমহাশয়ের হাত ধরে নিজের একান্ত অনিচ্ছা সত্ত্বেও এবার গাড়িতে উঠে বসলেন ঠাকুরমহাশয়ের কথা মত। আবার ঠাকুরমহাশয় ভিক্ষার জন্য হাত বাড়ালেন। একজন একটা টাকা দিলেন। ঠাকুরমহাশয় নিজ হস্তে কোচওয়ানকে তা দিয়ে বললেন, "ফেরৎ পয়সা আর আমারে দিতে হইবে না। বাকি পয়সায় আপনি কিছু কিন্যা খাইয়েন।" জয় রাম। জয় গোবিন্দ।।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
জানুয়ারি ০২, ২০২৬
Rating: 5
DIVINITI Sri Sri Ram Thakur Gold Plated Tabletop
শ্রীশ্রী রামঠাকুরের ভক্তদের জন্য সুন্দর আধ্যাত্মিক উপহার
শ্রীশ্রী রামঠাকুরের ভক্তি ও স্মরণকে আরও সুন্দর করে তুলতে এই tabletop devotional decor আপনার বাড়ি, পূজার স্থান, অফিস ডেস্ক অথবা ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারেন।
Product Highlights
- শ্রীশ্রী রামঠাকুরের devotional tabletop decor
- Gold plated finish
- Tabletop display-এর জন্য উপযোগী
- Home, Office ও Puja Room-এর জন্য উপযুক্ত
- ভক্তদের জন্য একটি সুন্দর gifting option
এই পোস্টে Amazon Affiliate Link ব্যবহার করা হয়েছে। আপনি এই লিংকের মাধ্যমে কোনো পণ্য কিনলে, আপনার অতিরিক্ত কোনো খরচ ছাড়াই আমরা একটি ছোট কমিশন পেতে পারি।
আমার ব্লগ তালিকা
Popular Posts
-
শ্রীশ্রী রামঠাকুর — জীবন সংঘাত ও অদ্ভুত অভিজ্ঞতা ...
-
শ্রীশ্রীরামঠাকুরের লীলা মাধুরীঃ-- (শ্রীশ্রীরামঠাকুরের অপ্রকট লীলার প্রায় দশ বছর পরে দয়াল ঠাকুরের করুণা প্রদর্শনের একটি মহিমার কথা) সতীশ গ...
-
" কেবল কতকগুলি মন্ত্র উচ্চারণ করিলেই পূজা হয় না । ভক্তি সহকারে বলিলেই হয় যে , ঠাকুর তুমি কৃপা করিয়া ভোগ গ্রহণ কর ।" : - - শ্...
-
ঠাকুরমহাশয় অতি তৃষ্ণার্ত জেনে তারানাথবাবু একটি ডাব কেটে দিলেন। ঠাকুরমহাশয় নিঃশেষে সে ডাবের জল পান করলেন। তা দেখে তারানাথবাবু বিস্ময়বোধ করল...
-
পরম প্রেমময় শ্রীশ্রী রাম ঠাকুর এর লীলা অমৃত 💥💥 "বড় ভাল আম, বড় মিষ্ট আম সুধীর আনছে।” সুধীচরন্দ্র সরখেল ...
-
"ঠাকুর বলতেন আমি শুধু দেহে নাই, আপনাদের ঘরের চিত্রপটে সর্বদা আছি। " ঠাকুরের চিত্রপট কেবল ছবি নয়। ভক্ত কথা বলাতে চাইলে কথা বল...
-
জয়রাম জয় গোবিন্দ বিদ্যা সকল অবিদ্যায় আচ্ছন্ন, বিদ্যার গৌরব মলিন। সত্যের মলিনত্ব নাই। নীর্ম্মল। আমি কর্ত্তৃত্বাভিমানে যাহা পাই...
-
আশ্রিতের ডাকে ঠাকুরের আবির্ভাব — যোগেশ্বর কর্মকারের অভিজ্ঞতা ...
-
শ্রীশ্রী সাত্যনারায়ান পাঁচালী।Sri Sri Satyanarayan Pachali. শ্রীশ্রী ঠাকুরের শ্রী মুখে ব্যাখ্যা , শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার পূর্ব প্রস্তু...
ব্লগ সংরক্ষাণাগার
-
▼
2026
(578)
- ► সেপ্টেম্বর (49)
- ► ফেব্রুয়ারি (25)
-
▼
জানুয়ারি
(35)
- 📘 রামঠাকুরের নামতত্ত্ব
- নামতত্ত্ব ও আত্মউদ্ধার
- বাণীর আলোকে পথ চলা | শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী
- জন্মজন্মান্তরের ঋণ কীভাবে শোধ হয়? | শ্রীশ্রী রামঠা...
- ভগবানের নিকট সর্বদা থাকিতে চেষ্টা করাই ধর্ম
- তিন জন্ম পূর্বের ঋণ পরিশোধ | ড. ইন্দুভূষণ বন্দ্যোপ...
- স্বপ্নে নামপ্রাপ্তি ও গুরুসত্য — এক গভীর আধ্যাত্মি...
- দান, নির্ভয়তা ও করুণা: ঠাকুরমহাশয়ের এক অলৌকিক শি...
- বাণীর আলোকে পথচলা ,বেদবাণী দ্বিতীয় খণ্ড বই- নাম "...
- ড. ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জীবনে ঘটে যাওয়...
- কবিতা বইয়ের নাম “আশ্রয়ের আলো”
- মানব জনমের সার: দেহের অন্তরে লুকিয়ে থাকা পরম সত্তা...
- এ জীব জগতে মনুষ্য দেহই ভগবানের শ্রেষ্ঠ প্রসাদ
- বেদবাণী দ্বিতীয় খণ্ড (৯১): নামেই মায়ামুক্তি, নামেই...
- শ্রী শ্রী রাম ঠাকুরের লীলাময় কাহিনি
- শ্রী শ্রী রাম ঠাকুরের লীলাময় কাহিনি
- বেদবাণী দ্বিতীয় খণ্ড (৬) | ভাগ্য, ধৈর্য ও সত্যনারা...
- বইয়ের নাম নামের আলোয় জীবন শ্রীশ্রী রামঠাকুরের বাণ...
- সমবুদ্ধি, ভোগ ও প্রকৃত মুক্তি | বেদবাণী (৩৩) ব্যাখ...
- ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ। তত্ত্বজ্...
- নামের প্রকাশে কী হয়? | একমাত্র নামই কর্ম | Sri Sri...
- আপনার একখানা পূর্ণাঙ্গ জীবনী রচনা করা আর কষ্টসাধ্য...
- শ্রীশ্রী রামঠাকুর বেদবানী ৩য় খন্ড(১৫০)
- শ্রীশ্রী রামঠাকুর : আত্মগোপনের মহাকাব্য @Subratam...
- ভগবানের ইচ্ছা, যাহা হইবে তাহা ভিন্ন জীবের আর কি হই...
- গুরুদর্শন সর্বকালে মহাসত্য | শ্রীশ্রী রামঠাকুর
- 🌼 ঠাকুর চৌমুহনীতে 🌼
- সত্যনারায়ণ পূজা, কাম্য ও নিষ্কাম ভজন প্রসঙ্গে শ্র...
- ভাগ্য, কর্ম ও মুক্তির রহস্য “ভাগ্যং ফলতি সর্ব্বত্র...
- গুরুদেব তোমার চরণে এই ভক্তের কোটি কোটি প্রণাম
- পরম প্রেমময় শ্রীশ্রী রামঠাকুরের লীলা–অমৃত 💥 “পুণ্...
- অক্রোধ, অহংকার ও গুরুসেবা
- অহংকার হইতে সীমাবদ্ধ জীব হইয়া শিবত্ব ভুলিয়া মন বুদ...
- ঠাকুরমহাশয়ের আশ্চর্য লীলা | নবীন ছাত্রের সঙ্গে অলৌ...
- ভব সাগর তারণ কারণ হে , রবি নন্দন বন্ধন খণ্ডন হে , ...
-
►
2025
(334)
- ► সেপ্টেম্বর (64)
- ► ফেব্রুয়ারি (1)
-
►
2024
(188)
- ► সেপ্টেম্বর (25)
-
►
2023
(119)
- ► সেপ্টেম্বর (14)
মোট পৃষ্ঠাদর্শন
শ্রীমদ্ভগবদগীতা যথাযথ
Sri Sri Kaibalyanath
@bedbanisrisriramthakur
এই ব্লগটি সন্ধান করুন
Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)





.jpg)
কোন মন্তব্য নেই: