যাহা সহজেই ত্যাগ করা যায় কিংবা যাহা উদয় হইয়াই অস্তমিত হয় সেগুলিকে ছাড়িয়া আত্মস্থ বা স্থির প্রজ্ঞা হওয়া আবশ্যক। অভাব আপনা হইতেই দূর করিবার জন্য আর চেষ্টা করিতে হয় না।
যাহা সহজেই ত্যাগ করা যায় কিংবা যাহা উদয় হইয়াই অস্তমিত হয় সেগুলিকে ছাড়িয়া আত্মস্থ বা স্থির প্রজ্ঞা হওয়া আবশ্যক। অভাব আপনা হইতেই দূর করিবার জন্য আর চেষ্টা করিতে হয় না। ধর্ম্মবৃক্ষের গায় অনেক পরগাছা জন্মে। আমরা ধর্ম্মের নামে নানাবিধ বৃথাচরণ করিয়া থাকি যাহার দ্বারা আমাদের ধর্ম্মজীবনের উন্নতি না হইয়া বরং আশেষ দুর্গতিই হইয়া থাকে। গুরুবাক্য সত্য। যাহা সত্য তাহাই গুরু। গুরুর উপদেশ মানিয়া চলিলেই অপসিদ্ধান্ত ও মিথ্যা জিনিসগুলি সূর্য্যোদয়ে অন্ধকারের ন্যায় সহজেই বিদূরিত হইয়া যায় এবং শুদ্ধ সত্য ধর্ম প্রদীপ্ত ভাস্করের মত প্রকাশিত হয়। গুরু দিব্যচক্ষু দান করিলে নিত্যানিত্য বস্তুবিবেক হইয়া থাকে।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মার্চ ২৩, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: