এই দুইখানা জিনিস ঝাড়া দিতেই অসংখ্য ছারপোকা বাহির হইয়া বিছানাময় হইয়া গেল। আমার দুই হাত নিস্পিস্ করিতেছিল উহাদের বধ করিবার জন্য, তাই চতুর্দিক হইতে উহাদের কাচাইয়া আনিয়া উদগ্রীব হইয়া নিধন কার্যে প্রবৃত্ত হইলাম। ঠিক সেই মুহুর্তে ঠাকুর প্রাতঃকৃত্য সম্পন্ন করিয়া ঘরে ঢুকিলেন এবং আমাকে ছারপোকা নিধন কার্যে ব্যস্ত দেখিয়া হায়! হায়! করিয়া উঠিলেন এবং আমাকে নিধন কাৰ্য্য হইতে বিরত হইতে বার বার অনুরোধ করিতে লাগিলেন। আমি বলিলাম, "ঠাকুর অসুস্থ শরীরে এক ফোঁটা রক্তও নাই, উহারা আমার ঠাকুরের সমস্ত রক্ত শুষিয়া নিতেছে, উহাদের ধ্বংস না করিয়া ছাড়িব না।” ঠাকুর উত্তর করিলেন উহারা আমার কোন ক্ষতি করে নাই, এক ফোঁটা রক্তও শোষণ করে নাই, শুধুমাত্র আমার আশ্রয় প্রার্থনা করছিল,
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
March 23, 2026
Rating:





.jpg)
No comments: