Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

১০) অদৃষ্ট ও নামের মহিমা

শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী

(১০) অদৃষ্ট ও নামের মহিমা

অদৃষ্ট চক্রের দ্বারায় জীবের গতাগিততে লাভ এবং লোকসান হইতে সুখের দু:খের তরঙ্গে নানাবিধভাবে আনন্দ লাভের জন্য নানান উপায় অবলম্বন করিতে যায়। যায় বটে কিন্তু ভাগ্যের ফল যাহা নির্দ্দেশ আছে তাহার অতিরিক্ত কিছু দিতে পারে না।

অতএব সর্ব্বদাই অদৃষ্টে যাহা থাকে তাহার ভোগের জন্য ব্যস্ততা না রাখিয়া কেবল নাম করিতে থাকিবে। নাম আর ভগবান একই। নাম আর ভগবান যদি এক হয় তবে নামকে ধরিয়া থাকিলেই তদ্বারা আনন্দ লাভ করিতে পারে।

ভাগ্যফলে যাহা করিবে তাহাই লাভ মানিয়া সংসারে যাবতীয় কর্ম্ম করিতে চেষ্টা রাখা উচিত। ভগবান যাহা করিবেন তাহাতে আর কোন প্রয়োজন না করিয়া সর্ব্বদা নাম করিয়া যাইবেন। নামেই সকল অবস্থার আবরণ হইতে উদ্ধার করিবেন, সন্দেহ নাই।

মনের দ্বারা যাহা নির্দ্দেশ করা যায় তাহা কেবল ক্ষণভঙ্গুর সীমাবদ্ধ মাত্র, অস্থায়ী পদার্থ। কিন্তু ভগবানের নাম নিত্য স্থায়ী পদার্থ। অতএব নামের সঙ্গে থাকিতে সুখ দুঃখ যাহা হউক না, নাম নিয়া পড়িয়া থাকাই উচিত।

নাম বৈ আর কিছুই নাই। সংসারের উপায় অনুপায় ভাগ্যই, তার শান্তি চেষ্টা করিবেন। চেষ্টা করিতে করিতে নিত্য পদার্থ গোচরে পড়িয়া যাইবে।

ভাগ্যানুসারে জীবের আয় ব্যয় শক্তি প্রাপ্ত হইয়া যায়, ভাগ্যের অতিরিক্ত কিছুই পায় না। নাম বলিতে গেলেই সত্য অর্থাৎ খাঁটি বস্তুকে বুঝায়। নামই সত্য, নামকে ধরিয়া থাকিলে স্বধর্ম্ম হইয়া থাকে।


🌿 জয় রাম 🌿

উৎস: শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী

Ramthakur, Sri Sri Ramthakur, Ramthakur Vedbani, Ramthakur bani, Ramthakur teachings, Ramthakur spiritual speech, Bengali spiritual video, Naam Mahima, Bhagabaner Naam, Ramthakur bhakti, Ramthakur motivation, Bengali devotional speech, Vedbani Ramthakur, Naam and Bhagaban, Hindu spiritual teaching, Bengali dharma katha, Ramthakur katha


১০) অদৃষ্ট ও নামের মহিমা ১০) অদৃষ্ট ও নামের মহিমা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ০৯, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.