🌼 বেদবাণী (প্রথম খণ্ড) 🌼
(১) নং পত্রাংশ
"যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই।"
(২) নং পত্রাংশ
"প্রারব্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই।"
(৩) নং পত্রাংশ
"সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়। তাহাতেই লাভ-লোকসান, সুখ-দুঃখ, শান্তি-অশান্তির তরঙ্গ চলিয়া থাকে।
অতএব ঐ দিকে লক্ষ্য না রাখিয়া শূন্যভাবে চিন্তাকে স্থাপন করিতে করিতে পরম শান্তির উদয় হয়।
ভাল-মন্দ সকলকেই অতিথির ন্যায় মনে ধারণ করিতে হয়।"
(৪) নং পত্রাংশ
"ত্যাগ, সত্য, শৌচ, দয়া—পরস্পর উদয় হয়।
অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে হয়।
ক্ষেম (সহিষ্ণুতা) দ্বারা স্থৈর্য্য, স্থৈর্য্যে আরোগ্য, এবং অভাবহীন অবস্থায় ঐশ্বর্য্য লাভ হয়; পরিশেষে ত্যাগের উদয় হয়।"
(৫) নং পত্রাংশ
"এ সংসারে সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব।
সংসার নিত্যানিত্য তরঙ্গ—ইহা হইতে মুক্তির জন্য অভিমান ত্যাগ করিতে হয়।
‘জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন’—ইহাই জীবনের মূল।
ঐহিক সুখ-দুঃখ ক্ষণভঙ্গুর।
ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম।
ক্ষণিক সুখে মগ্ন থাকিলে পরিণামে দুঃখই আসে—অতএব সতর্ক থাকা প্রয়োজন।"
বেদবাণী – শ্রীশ্রী রামঠাকুর
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
March 25, 2026
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
March 25, 2026
Rating:





.jpg)
No comments: