গাছেরও প্রাণ আছে — শ্রীশ্রী রামঠাকুরের উপদেশ
প্রকৃতির প্রতি দয়া ও শ্রদ্ধা
শ্রীশ্রী রামঠাকুর মানুষের প্রতি যেমন করুণা ও প্রেমের শিক্ষা দিয়েছেন, তেমনি প্রকৃতির প্রতিও দয়া ও শ্রদ্ধা প্রদর্শনের কথা বলেছেন। তাঁর বাণীতে বারবার দেখা যায়, গাছপালা ও প্রকৃতিও ভগবানের সৃষ্ট জীব।
ঠাকুরের উপদেশ
একদিন ঠাকুর বলিলেন— “গাছের বুঝি কোন প্রাণ নাই? কে আপনাকে এই গাছ তুলিতে বলিয়াছে?”
ঠাকুর আবার বলিলেন, কোন গাছ বিনা অনুমতিতে তুলিতে নাই। কোন গাছকে অনর্থক কষ্ট দিলে তাহারাও অভিশাপ দেয়।
পূজার ফুল তোলার নিয়ম
এমন কি পূজার জন্য ফুল, তুলসী বা বেলপাতা তুলিতে হইলেও প্রথমে গাছের কাছে অনুমতি চাইতে হয়।
এইভাবে প্রার্থনা করিয়া বলা উচিত— “আমি পূজা করিব, আমাকে কিছু ফুল দান কর।” নচেৎ সেই ফুলে পূজা হয় না।
আধ্যাত্মিক শিক্ষা
এই শিক্ষার মাধ্যমে শ্রীশ্রী রামঠাকুর আমাদের বোঝাইতে চেয়েছেন যে প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যেই ভগবানের উপস্থিতি আছে। গাছপালা ও প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করাই প্রকৃত ভক্তির লক্ষণ।
সূত্র: শ্রীরোহিনী কুমার মজুমদার — “শ্রীগুরু শ্রীশ্রী রামঠাকুর”
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মার্চ ০৮, ২০২৬
Rating:






.jpg)
কোন মন্তব্য নেই: