Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

শ্রীগুরু শ্রীশ্রী রাম ঠাকুরের এক অপূর্ব লীলা

ঠাকুরের অলৌকিক কৃপা — গঙ্গার মাঝখানে থেমে গেল স্টীমার

শ্রীগুরু শ্রীশ্রী রাম ঠাকুরের এক অপূর্ব লীলা

যাত্রার সূচনা

একবার ঠাকুরকে লইয়া মজঃফরপুর হইতে কলিকাতা আসিতেছি। ট্রেনে আমরা সিমারিয়া ঘাটে আসিয়াছি। ওপারে মোকামাঘাট, স্টীমারে গঙ্গা পার হইতে হইবে। বালুর চড়ার উপরে ট্রেন হইতে অবতরণ করিয়া গঙ্গার ধারে উপস্থিত হইলাম। দূর হইতে দেখিতেছি স্টীমার আসিতেছে।

ক্ষুধা ও দুশ্চিন্তা

সকাল বেলা মজঃফরপুর হইতে বাহির হইয়াছি। বেশ ক্ষুধার উদ্রেক হইয়াছে, নিকটে কোন খাবারের দোকানও নাই। ঠাকুর কিছু খাবার আনিতে বলিলেন। আমি বলিলাম, “দোকান খুব দূরে, খাবার লইয়া ফিরিয়া আসিতে হয়ত স্টীমার ছাড়িয়া দিবে।” ঠাকুর বলিলেন, “যান, খাবার আনেন গিয়া, স্টীমার যাইবে না।”

খাবার আনা ও স্টীমার ছেড়ে যাওয়া

আশ্বস্ত হইয়া দোকানের উদ্দেশ্যে রওনা হইলাম। প্রায় দেড় মাইল দূরে দোকান, ছুটিয়া পুরী-তরকারী ও কিছু মিষ্টি লইয়া ফিরিলাম। এসে দেখিলাম স্টীমার ছাড়ার আর দেরী নাই। আমরা বসিয়া আহার করিতে লাগিলাম। ঠাকুর ভোগ গ্রহণ করিতেছেন, কোন ব্যস্ততা নাই। হঠাৎ স্টীমার বংশীধ্বনি করিয়া ছাড়িয়া দিল।

অদ্ভুত ঘটনা

ভাবিতেছি—এখন সারাদিন এই বালির চড়ায় বসিয়া থাকিতে হইবে। এমন সময় দেখিলাম স্টীমারটি কিছুদূর গিয়া হঠাৎ থামিয়া গেল। কর্মচারীরা ছুটাছুটি করিতেছে, হাতুড়ির শব্দ, কিন্তু স্টীমার আর চলিতেছে না।

ঠাকুরের কৃপা

ঠাকুর বলিলেন, “বোধহয় স্টীমারের কলকব্জা খারাপ হইয়া গিয়াছে। চলেন, আমরা নৌকা করিয়া উঠি।” নৌকা করিয়া কষ্টে স্টীমারে উঠিলাম। আর আশ্চর্য! আমরা উঠিবার সঙ্গে সঙ্গেই স্টীমার আবার চলিতে আরম্ভ করিল।

রহস্য উদ্ঘাটন

খালাসীদের জিজ্ঞাসা করিয়া জানিলাম—স্টীমার হঠাৎ থামিয়া পড়িয়াছিল, কিন্তু কোথায় ত্রুটি তাহা কেহ বুঝিতে পারে নাই। সারেঙ্গ ও ইঞ্জিনিয়ার সকলেই বিস্মিত।

উপসংহার

তখনই বুঝিলাম—ঠাকুরের অসীম শক্তিই স্টীমারের গতি রোধ করিয়া রাখিয়াছিল, যেন ভক্তদের জন্য অপেক্ষা করে। ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, কিন্তু তিনি কোন উত্তর দিলেন না।

জয় রাম জয় গোবিন্দ — গুরু কৃপাহি কেবলম্


শ্রীগুরু শ্রীশ্রী রাম ঠাকুরের এক অপূর্ব লীলা শ্রীগুরু শ্রীশ্রী রাম ঠাকুরের এক অপূর্ব লীলা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ১৭, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.