Sri Sri Ram Thakur is a revered spiritual master whose teachings continue to inspire countless devotees across India and around the world. The website serves as a comprehensive digital platform dedicated to preserving, promoting, and sharing the divine life, teachings, philosophy, and spiritual legacy of Sri Sri Ram Thakur, lovingly known as Dayal Thakur, Sri Sri Kaibalyanath, and Sri Sri Satyanarayan by his followers. Born as Ram Chandra Dev in Dingamanik, Faridpur (present-day Bangladesh)

শ্রীশ্রীঠাকুরের সরল জীবনযাপন

শ্রীশ্রীঠাকুরের সরল জীবনযাপন

শ্রীশ্রীঠাকুরের সরল জীবনযাপন

ভগবানের সত্য সাধক কখনো বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন বোধ করেন না — সরলতাই তাঁর প্রকৃত পরিচয়।

শেষের দিকে শ্রীশ্রীঠাকুরের সঙ্গে একটি থলে দেখা যেত। ওর ভেতর থেকে তিনি বের করতেন দাঁতের মাজনের মত কোন এক ওষুধ এবং চোখে দেবার জন্য লোশন জাতীয় কিছু। কেননা, ঠাকুর তখন দাঁতের ব্যথা ও দৃষ্টিশক্তির অসুবিধা বোধ করতেন।

ঐ সময়েই দেখা গেল ঠাকুর সাদা কেডস জুতো পরে এসেছেন। আমরা দেখে অবাক! বুড়ো বয়সে ঠাকুর বাবু সাজবেন নাকি! অবশ্য বৃদ্ধ বয়সের অশক্ত দেহের পক্ষে এ সবের প্রয়োজন হয়ে পড়েছিল।

যে সকল ভক্ত ঠাকুরকে প্রয়োজন বিশেষে আরাম দেবার জন্য গরম কাপড়, খদ্দরের জামা, নিমা, জুতো ব্যবহারের ব্যবস্থা করেছিলেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ দিতাম।

শ্রীশ্রীঠাকুর গেরুয়াধারী সন্ন্যাসী ছিলেন না। সাধারণ দীনবেশে জনসাধারণের মধ্যে আত্মগোপন করে চলতেন।

যদি বাহ্যিকভাবে জটাজুটধারী, গেরুয়া পরিহিত, ত্রিশূল-কমণ্ডলুধারী সন্ন্যাসী হতেন, তবে রাস্তার লোক সরে দাঁড়াত, ট্রেনে বেঞ্চ ছেড়ে দিত এবং স্টীমারে বিছানা এগিয়ে দিত।

কিন্তু শ্রীশ্রীঠাকুর কারো কোন অসুবিধা বা কৌতূহলের সৃষ্টি না করে আপনভাবে চলাফেরা করতেন। তাঁর আদরের ভক্তগণ তাঁহার জন্য আরামের ব্যবস্থা করতে গিয়ে সফল হননি, তাঁকে বেশভূষায় সাজাতে গিয়েও সাধ মেটাতে পারে নি।

শ্রীশ্রীঠাকুরের সরল জীবনযাপন শ্রীশ্রীঠাকুরের সরল জীবনযাপন Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মার্চ ২৯, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.